পলিটিক্স

সন্ত্রাস এবং ভয়ের পরিস্থিতি সৃষ্টি করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে শাসক দল, তৃণমূলকে কটাক্ষ দিলীপের

আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে গিয়ে বৃহস্পতিবার বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। তাকে দেখানো হল কালো পতাকা এবং স্লোগান দেওয়া হলো গো ব্যাক। এছাড়াও তার কনভয়ের উপরে ইটবৃষ্টি এবং পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ দিলীপের। অল্পের জন্য তিনি বেঁচে গেছেন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে। এছাড়াও ভেঙে দেওয়া হয়েছে তার গাড়ির বেশ কয়েকটি কাচ। আর এই ঘটনার সরাসরি অভিযোগ করে তিনি আক্রমণ করেছেন রাজ্যের শাসক দলকে। তৃণমূলকে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, এইসবে তিনি ভয় পান না।

এদিন আলিপুরদুয়ারে জয়গাঁর সভাশেষে দিলীপ ঘোষ বলেন, ” দলীয় কর্মসূচি করতে যাচ্ছিলাম। সেখানেই আমাকে লোকজন কালো পতাকা নিয়ে ধাওয়া করে। সেটাতে কোন অসুবিধা নেই, গো ব্যাক স্লোগান নিয়েও কোনো অসুবিধা নেই। কিন্তু ইট পাটকেল মারা মেনে নেওয়া যায় না। তার আমার গাড়ির কাচ ভেঙে দিয়েছে। অনেকে বাইকে ছিলেন তাদের বেশ কয়েকজনের চোট লেগেছে। আমরা সবাই ঠিক আছি। সভা একেবারে ঠিকঠাক হয়েছে। তৃণমূল যদি মনে করে এভাবে ভয় দেখিয়ে বিজেপিকে আটকানো যাবে, তা কিন্তু হবেনা। আমরা কাউকে ভয় পাই না”।

ফের রাষ্ট্রপতি শাসন চালু করার প্রসঙ্গ উস্কে দিয়ে দিলীপ ঘোষ বলেন, ” অনেকেই প্রশ্ন করছেন রাজ্যে ৩৫৬ ধারা চালু হবে কিনা। আমার মনে হয় ইচ্ছে করেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিস্থিতি ডেকে আনছে তৃণমূল। রাস্তায় বেরোনো যাবেনা, রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারেনা। এর আগেও আমার উপরে হামলা চালানো হয়েছিল। পুনরায় আবার হল।”

এলিন দিলীপবাবু আরো বলেছেন, ” গ্রামে গ্রামে বুথে বুথে যেভাবে বিজেপি পৌঁছে গিয়েছে তা দেখে ভয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই কারণেই তারা হামলা চালাচ্ছে প্রতিদিন।” কারা হামলা চালিয়েছে, এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের তির উঁচিয়ে কটাক্ষ করেন।

এদিনের ঘটনার নিন্দা করেছেন স্বয়ং রাজ্যপাল জগদীপ ধনকরও। তৃণমূলকে নাম না করে কটাক্ষ করে তিনি বলেছেন,” যেকোনো রাজনৈতিক ব্যক্তির উপর এভাবে হামলা চালানো হলে তা নিন্দনীয়। যেকোনো রাজনৈতিক হিংসা কে আমি নিন্দা জানাই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026