রাজ্য

আগামীকাল নন্দীগ্রামের জনসভা মমতার, পাল্টা কলকাতায় পদযাত্রা শুভেন্দু দিলীপের, তুঙ্গে রাজনৈতিক তরজা

একুশে নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোটযুদ্ধে মাঠে নেমে পড়েছে। যুদ্ধের ময়দানে কোন রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। সবার মধ্যে তৃণমূল ও বিজেপি দ্বন্দ্ব প্রতিনিয়ত বেড়েই চলছে। আবার শুভেন্দু অধিকারী (suvendu adhikari) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব অন্য মাত্রা নিয়েছে। আগামীকাল যেমন একদিকে শুভেন্দু অধিকারী গড় নন্দীগ্রামের জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঠিক তেমন আগামীকালই প্রথমবার কলকাতার রাজপথে একসাথে নামবেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও শুভেন্দু অধিকারী। একইদিনে তৃণমূল ও বিজেপির এমন কর্মসূচি যে রাজনৈতিক ভাবে বেশ তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

আগামীকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু গড় নন্দীগ্রামে জনসভা করবেন। তিনি নন্দীগ্রামের তেখালিতে জনসভা করবেন এবং সেইজন্য আজ জনসভায় যোগদানের আহ্বান জানাতে বিকেলে কাঁথি শহরে মিছিল করবে তৃণমূল কংগ্রেস। সেই মিছিল কাঁথি সেন্টাল বাস স্ট্যান্ড থেকে শুরু হবে এবং শেষ হবে পোস্ট অফিস মোড়ে। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে মমতার শোভায় আগামীকাল রেকর্ড ভিড় হবে। সেইমতো রেকর্ড জামায়াত সামলাতে প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির। ওই সভায় কম করে ৩ লাখ মানুষের জমায়েত হতে পারে বলে মনে করছে জেলা নেতৃত্বরা।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক দক্ষিণ কলকাতায় দিলীপ শুভেন্দু একসাথে পথে নামবে। তারা দক্ষিণ কলকাতা জেলা বিজেপির উদ্যোগে এই পথ সভায় টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় অব্দি পদযাত্রা করবেন। এই বিজেপির পদযাত্রায় অংশগ্রহণ করবেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, শুভেন্দু অধিকারী এবং জেলা বিজেপির সভাপতি শংকর শিকদার প্রমুখরা। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে, তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে তৃণমূলের নন্দীগ্রাম সভার পাল্টা জবাব শুভেন্দু দিলীপ কলকাতায় পদযাত্রায় দিতে চায়।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026