বিনোদন

অটোচালকের মেয়ের মাথায় উঠল ভারত সুন্দরীর মুকুট, গর্বিত প্রাক্তন বিশ্ব সুন্দরী মানুষী

‘ফেমিনা মিস ইন্ডিয়া’ ভারতীয় মেয়েদের স্বপ্ন। এই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ ধনী-গরিব বিচার করে না। শুধুই বিচার করে যোগ্যতা। তা আরও একবার প্রমাণিত হল 2021 সালে। এই বছরের ‘vlcc ফেমিনা মিস ইন্ডিয়া’- র সেকেন্ড রানার আপের মুকুট উঠল মান‍্যা সিং (Manya singh) -এর মাথায়। মান‍্যা ‘মিস ইন্ডিয়া’ হওয়ার পর সামনে এসেছে তাঁর জীবনযুদ্ধ। অন্যদের থেকে মান্যার লড়াই ছিল অনেকটাই আলাদা।

মান্যার বাবা পেশায় একজন অটোচালক। শৈশবে আর্থিক অভাবে মান্যার পড়াশোনার খরচ চালাতে পারেননি মান্যার বাবা। মান্যা দিনের বেলা খাবার দোকানে বাসন মেজে নিজের পড়াশোনার খরচ চালাতেন। প্রাপ্তবয়স্ক হলে মান্যা কল সেন্টারে কাজ করা শুরু করেন। এভাবেই তিনি ধীরে ধীরে নিজেকে তৈরী করেন ‘মিস ইন্ডিয়া’-র জন্য। অবশেষে মান্যার স্বপ্ন সার্থক করে তাঁর মাথায় উঠল ভারতসুন্দরীর ঝলমলে মুকুট। পুরস্কারের টাকা নিজের পরিবারের হাতেই তুলে দিতে চান মান্যা। মান্যার রক্ত, ঘাম আজ মিশে গেছে ভারতসুন্দরীর মুকুটে।

মান্যার ছবিতে কমেন্ট করে প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার (Manushi chillar) বলেছেন, সমস্ত বিভেদ কাঁচের দেওয়ালের মতো ভেঙে পড়ুক। অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan) মান্যাকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’-এর মুকুট উঠেছে তেলেঙ্গানার ইঞ্জিনিয়ার মানসা বারাণসী (Mansa varanasi) এবং ‘মিস গ্র‍্যান্ড ইন্ডিয়া’ হয়েছেন হরিয়ানার মণিকা শেওকান্দ (Monica seokand)।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026