Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভর দুপুরে নিউ ইয়র্কে বন্দুকবাজের হামলায় মৃত ২

Updated :  Saturday, September 19, 2020 4:44 PM

নিউইয়র্ক : করোনার মাঝে মাঝেই একের পর এক হিংসাত্মক ঘটনা প্রকাশ্যে এসেছে।  এবার  এক দলের ওপর অতর্কিতে গুলি চলানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রচেস্টারে। স্থানীয় আধিকারিক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার  দুপুর সাড়ে ১২ টা নাগাদ নিউইয়র্কের গুডম্যান স্ট্রিট এবং পেনসিলভ্যানিয়া অ্যাভিনিউর কাছের এক জমায়েতে গুলি চলে।

বারো জনের ওপর আচমকা গুলি চালানোর ঘটনায় দুজন তৎক্ষণাৎ মারা যায়। তবে বাকিদের কারো কিছু হয়নি বলে সূত্রের খবর। কিন্তু কে বা কারা কি জন্য হঠাৎ এমন করে গুলি চালিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। তবে পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শীঘ্রই গ্রেফতার করা হবে।