স্কটল্যান্ডে উদ্ধার হল ৪২৫ লক্ষ বছর আগেকার বিরল প্রজাতির প্রানী, দেখুন ছবি
শ্রেয়া চ্যাটার্জি – প্রায় ৪২৫ মিলিয়ন বছর আগেকার এর একটি কেন্নোর ফসিল পাওয়া গেল স্কটল্যান্ডে। প্রথম সমুদ্রে জীবনের শুরু হয়েছিল ৫৪০ মিলিয়ন বছর আগে। তার পরের জমিতে সেই প্রাণ প্রতিষ্ঠা হতে একটু সময় লেগেছিল। জমিতে শুরুর দিকে মস জাতীয় গাছ দেখা যায়। তারপর আস্তে আস্তে নানান ধরনের জীবজন্তুর আবির্ভাব হয়। প্রায় ৩৭৫ মিলিয়ন বছর আগে সরীসৃপের দেখা মেলে। এখন আমরা যে পাখি আকাশে উড়ে বেড়াতে দেখি তার জন্ম কিন্তু প্রায় ৩০০,০০০ বছর আগে।
ইউনিভার্সিটি অফ টেক্সাস এবং ইউনিভার্সিটি অফ মাসাচুসেটস এর প্যালিওন্টোলজিস্ট মাইকেল ব্রুকফিল্ড, তার ‘হিস্টোরিক্যাল বায়োলজি’ নামক জার্নালে কেন্নোর ফসিল পাওয়া যাওয়ার ঘটনাটি প্রকাশ করেন। ফসিলটি প্রায় ২.৫ সেন্টিমিটার লম্বা। দেখতে অনেকটা বর্তমান কেন্নোর মতন। তবে এই প্রজাতিটি বর্তমান কেন্নোর মতন হলেও এটি দেখতে একটু আলাদা, এবং এই প্রজাতিটি এখন বিলুপ্তপ্রায়। এটি মনে করা হচ্ছে, আর্থোপডের একটি প্রজাতি।
অতীতের ইতিহাসকে জানার জন্য আমাদের প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর নির্ভর করতেই হয়। পাথরের ওপরে এই ধরনের প্রাণী বা উদ্ভিদের ছাপ অর্থাৎ ফসিল ইতিহাসকে জানার এক অন্যতম উপাদান। সেই মুহূর্তে কেমন প্রাণী ছিল, তাদের শারীরিক আকার গঠন কেমন ছিল তা সহজেই জানা যায় ফসিল থেকে। পাথরের প্রাচীনত্ব দেখে সহজেই আন্দাজ করা যেতে পারে ফসিলের গাত্রের জীবের বয়স কত। সবমিলিয়ে ইতিহাস খোঁজার উপাদান হিসাবে ফসিলের গুরুত্ব কম নয়।
এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…
PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…
Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…
Fans of Hulu’s post-apocalyptic drama Paradise can rest assured that showrunner Dan Fogelman has a…
Actor Jim Beaver has penned an emotional tribute to his Supernatural co-star and real-life partner…
Paramount+ has confirmed that Criminal Minds: Evolution will return for its 19th season on May…