রাজ্য

‘ভোটে জিতেই মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেব’, হুশিয়ারী তারকা সাংসদ মিমি চক্রবর্তীর

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা পূর্ণ উদ্যমে ভোট প্রচারের কাজে মাঠে নেমে পড়েছে। এবার যাদবপুরের তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ভোট প্রচারের কাজে লেগে পড়েছেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার মিমি চক্রবর্তী বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারের সমর্থনে বৃন্দখালি থেকে একটি রোড শো তে অংশগ্রহণ করেন। আর সেই রোড শো থেকেই তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে তার সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন।

মিমি চক্রবর্তী রোড শোতে উপস্থিত থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়া প্রসঙ্গে দুঃখপ্রকাশ করেছেন। সেই সাথে তিনি বলেছেন, “মমতাকে যারা আঘাত দিয়েছে তারা ছাড় পাবে না। ভোটে জিতলে মুখ্যমন্ত্রীর আঘাতের প্রতিশোধ নেওয়া হবে।” এছাড়াও তিনি জানিয়েছেন, “যারা জনগণের জন্য পর্যাপ্ত কাজ করে তারা নিশ্চই এই বিধানসভা নির্বাচনে ফল পাবে। তারা জিতবে নিশ্চয়ই। অন্যদিকে যারা নির্বাচনের আগে দল ছেড়ে চলে গেলো তারা বাংলার দুর্দশা টেনে আনতে চাইলেন। তারা মুখ্যমন্ত্রীকে কষ্ট দিয়েছে। এই কষ্ট দেওয়ার প্রতিশোধ নেওয়া হবে ভোটে জিতলেই।”

সেইসাথে মিমি চক্রবর্তী “প্রতিশোধ” কথার ব্যাখ্যা দিয়েছেন ঠিক করে। এই প্রতিশোধ কোনো মারদাঙ্গা না। বরং এই প্রতিশোধ হলো ভালো কাজ করে বিপক্ষকে দেখিয়ে দেওয়া। এছাড়াও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, “কাজ না করে নির্বাচন জেতা যায় না। মানুষের জন্য কাজ করলে নিশ্চয় ফল পাওয়া যাবে। যারা তৃণমূল ছেড়েছেন তাদের জন্য অল দা বেস্ট।” সেইসাথে যাদবপুরের সাংসদ আশাপ্রকাশ করেছেন যে তার ৭ টি বিধানসভা কেন্দ্রেই ঘাসফুল শিবিরের জয় হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026