রাজ্য

সোনার বাংলা গড়ে তোলার সংকল্প, মনোনয়নপত্র জমা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

একুশের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী তালিকা সম্পূর্ণ রূপে ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি ৪টি দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। টিকিট পেয়েছেন বহু তাবড় তাবড় নেতারা। তার সঙ্গে এবারের বিজেপি প্রার্থী তালিকায় রয়েছে চাঁদের হাট। বহু তারকা এবারে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন। রবিবার তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর তাতে লক্ষ্য করা যায়, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবারে তার পছন্দমতো আসন ডোমজুড়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এই নিয়ে ইতিমধ্যেই সাজো সাজো রব হাওড়া ডোমজুড় এর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।

আর তার মধ্যেই হাওড়া জেলা শাসকের কাছে নিজের মনোনয়নপত্র পেশ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পেশ করার সময় রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “বিগত ১০ বছর মানুষের পাশে ছিলাম। মানুষের জন্য কাজ করেছি। আমি কোন জাতপাত, ধর্ম দেখিনি। আমি সমস্ত ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি আমার সাধ্যমত কাজ করেছি। ডোমজুড়ে কতটা উন্নয়ন হয়েছে তা মানুষ দেখেছে। রাজীব বন্দ্যোপাধ্যায় কতটা ক্ষমতা ছিল, তা মানুষ হাড়ে হাড়ে জানে। তাই এবারেও আমি নিশ্চিত, মানুষ তাদের আশীর্বাদ, দোয়া, জোহর আমার জন্য দেবেন।”

অন্যদিকে তৃণমূলকে কটাক্ষ করে রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “আমাকে যারা গদ্দার বলছে, তারা আগে নিজেরা নিজেদের মুখ আয়নায় দেখুক। আমি কখনো কারো সঙ্গে গাদ্দারি করিনি। মানুষের সঙ্গে আমি কখনো গদ্দারি করিনি। মানুষ আমাকে ভালোমতোই চেনেন।” প্রসঙ্গত উল্লেখ্য, এই আসন থেকে গত দুবারে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী ছিলেন তিনি।

তবে কিছুদিন হয়েছিল তৃণমূলের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। তারপর তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত ঘোষণা করেন। এদিকে গেরুয়া শিবিরে ক্ষোভ তৃণমূল ত্যাগী নেতাদের প্রার্থী করা নিয়ে। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে একেবারেই আমল দিতে চাননি। তিনি বলছেন, “দল সবার সঙ্গে কথা বলবে, সবাইকে মান্যতা দেওয়া হবে। সকলে একসঙ্গে মিলে কাজ করব। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। দল বড় হচ্ছে। তৃণমূলের ক্ষেত্রেও এটা হয়েছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে সবাই একসাথে মানুষের উন্নয়নের জন্য কাজ করব।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026