রাজ্য

‘৯০ দিন অপেক্ষা করুন, এজেন্ডা পার্টিদের পাখা কাটব’, জনসভা থেকে মমতাকে হুংকার মিঠুনের

নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে জনসভা করতে গেলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেখানে গিয়ে তিনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বললেন, আজকাল সব কিছু কাজেই কাটমানি খাওয়া হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা কমিশন ছাড়া পাওয়া যায় না। তাই জনগণকে তিনি ৯০ দিনের জন্য ধৈর্য ধরতে বললেন। তিনি আশ্বাস দিলেন, “এই সমস্ত এজেন্ডা পার্টিদের পাখাগুলো কাটবো।”

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় নির্বাচন প্রায় সম্মুখে। আর মাত্র ১ দিনের অপেক্ষা তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী লড়াই। গতকাল ছিল প্রচারে শেষ দিন। আর এই শেষ দিনে তৃণমূল বনাম বিজেপি লড়াই ছিল দুর্দান্ত। একদিকে বিজেপি ও অন্যান্য বিরোধীদের বাক্যবাণে বিদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে হেভিওয়েট প্রার্থী শুভেন্দু অধিকারীর জন্য রোড শো করলেন অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তী।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বললেন, গেরুয়া শিবিরের জয় নিয়ে তিনি ১০১ শতাংশ বিশ্বাসী। এছাড়াও বাংলার মানুষের সঙ্গে তার সুপারস্টার এবং অনুরাগীর সম্পর্ক নয়, মানুষ তাকে হৃদয় দিয়ে ভালোবাসার বলে দাবি করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী।

কথামতো এদিন শুভেন্দু অধিকারী কে নিয়ে প্রচার শুরু করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। মিঠুন টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম পর্যন্ত রোড শো করলেন। বাংলার সুপারস্টার কে দেখে সকলেই পুষ্প বৃষ্টিতে ভরিয়ে দিলেন। সাধারণ মানুষ এবং অনুগামীদের উদ্দেশ্যে হাত নেড়ে নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সকলে থেকে ভালোবাসা গ্রহণ করলেন মহাগুরু। পাশাপাশি, খড়গপুর থেকেও বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সমর্থনে রোড শো করলেন মিঠুন।

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026