বিনোদন

এই সিনেমার শ্যুটিং চলাকালীনই গোপনে শ্রীদেবীকে বিয়ে করে মিঠুন

কৌশিক পোল্ল্যে: বলিউড ইন্ডাস্ট্রি এমনই এক দুনিয়া, যার পরতে পরতে রয়ে গিয়েছে কিছু বিশেষ পুরোনো স্মৃতি যা একসময় একসময় জোর গুঞ্জন তুলেছিল গোট দেশে। বহু বছর পেরিয়ে গেলেও রটনা কিংবা ঘটনা দুইই থেকে যায় ইতিহাসের পাতায়। বহু অপরিনত প্রেমের সাক্ষী এই বলিউড। আজ তেমনই একটি জুটির কথা আপনাদের সামনে তুলে ধরব, যাদের প্রেমকাহিনী নিয়ে অনেক জল্পনা কল্পনা ও গুজব শোনা গেলেও বাস্তবে পরিনতি পায়নি সেই সম্পর্ক।

হিন্দি সিনেমার এই চর্চিত জুটি হল মিঠুন-শ্রীদেবী জুটি। প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি উভয়েই, তবু যা রটে তার খানিকটা তো বটেই। সালটা ১৯৮৭, এই জুটির প্রেমও একেবারে মাখোমাখো পর্যায়ে, এর আগেই একসঙ্গে সেরেছেন একটি ছবির কাজ, সম্ভবত সেখান থেকেই প্রেমকাহিনীর শুরু, এরপর উভয়ের দ্বিতীয় ছবি ‘বতন কে রাখওয়ালে’ ছবির শ্যুটিং চলাকালীন গোপনে শ্রীদেবীকে বিয়ে করেন মিঠুন এমনটা শোনা গিয়েছিল।

সবকিছু ঠিক থাকলেও বাধ সাধলো অন্য জায়গায়। মিঠুন ছিলেন বিবাহিত, বলিপাড়ার আর এক অভিনেত্রী যোগীতা বালির সঙ্গে ১৯৭৯এ বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের সন্তানও রয়েছে। কিন্তু মিঠুনের মন সে সময় শ্রীদেবীর জন্য পাগল, ফলে সংসারে মনমালিন্যের সৃষ্টি হয় এবং দুই সন্তানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন যোগীতা, কিন্তু সম্পর্কবিচ্ছেদ করতে তিনি নারাজ ছিলেন।

অন্যদিকে শ্রীদেবী চেয়েছিলেন মিঠুনের একমাত্র স্ত্রী হয়ে থাকতে যেটা কখনই সম্ভব হত না মিঠুনের পক্ষে ফলে উভয়পক্ষের সংঘাত চলতে থাকে। এরপর মিঠুন নিজে থেকেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসেন এবং যোগীতা বালির কাছে ফিরে যান ও নিজের ভুল স্বীকার করেন। অন্যদিকে শ্রীদেবীও প্রেমের মোহ ভেঙে ১৯৯৬ এ প্রযোজক বনি কাপুরকে বিয়ে করে নেন। এরপর শ্রীদেবী ও মিঠুনের রাস্তা সম্পূর্ন আলাদা হয়ে যায়। তাদের অধরা প্রেমকাহিনী চিরতরে অপূর্নই থেকে যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026