বিনোদন

লকডাউনে রক্তারক্তি কান্ড! নিজের হাতের আঙুল কেটে ফেললেন সানি লিওনি, দেখুন ভিডিও

কৌশিক পোল্ল্যে: হাত কেটে রীতিমতো রক্তারক্তি কান্ড ঘটিয়ে ফেললেন সানি লিওনি। শুধু তাই নয়, গোটা একটা আঙুল তো কেটে বাদই দিয়ে বসলেন ভুলবশত। বর্তমান পরিস্থিতিতে এরকম ভয়াবহ ব্যাপার ঘটলে ভয় পাওয়াটাই স্বাভাবিক তাই না! আপনি যেন আবার ভয় পাবেন না, কারন উপরের পুরো ঘটনাটিই ছিল একটি প্র্যাঙ্ক। স্বামী ড্যানিয়েলকে ভয় দেখানোর উদ্দেশ্যেই এরকম ছলচাতুরির আশ্রয় নিলেন সানি। আর মজাদার ভিডিও বানাতে তো তার জুরি মেলা ভার।

উপরের চিত্রটা তাহলে একটু খোলসা করেই বলা যাক। লকডাউনে ঝিমিয়ে রয়ছেন আমি, আপনি সকলেই। রোজ একঘেয়ে গৃহবন্দি জীবনযাপনে আমরা বড় ক্লান্ত, সোশ্যাল মিডিয়ার সেই ঘ্যানঘ্যানে পোস্ট আর ট্রেন্ড দেখতে ভালো লাগে না। তবু উপায় কি! থাকতে যে হবে বাড়িতেই। অগত্যা আপনার বিনোদনের জন্যই নানান মজাদার ছবি ও ভিডিও নিয়ে হাজির ‘বেবিডল’। সারাদিনে তার নানান মজাদার কীর্তিকলাপ মাতিয়ে রাখছে নেটিজেনদের।

গৃহবন্দি অবস্থায় মানুষের মুখে হাসি ফোটাতেই তার এই উদ্যোগ। তবে এবার তিনি বানালেন এক প্র্যাঙ্ক ভিডিও, তার স্বামীর অগোচরে। একটি রক্তমাখা নকল কাটা আঙুল টেবিলে রেখে হাতের একটি আঙুলকে কোনোরকমে মুড়ে রেখে রক্তারক্তি হাতে ছুরি নিয়ে চিৎকার শুরু করলেন সানি। স্বামীকে বোঝানোর চেষ্টা করলেন যে ভুলবশত তিনি নিজের হাতের আঙুলটাই কেটে বাদ দিয়েছেন।

স্বামী তো দৌড়ে এসে কান্ডকারখানা দেখে হতবাক, ভয়ে ভয়ে তিনি ধারালো ছুরিটা উত্তেজিতভাবে কেড়ে নেন, ভয় পেয়ে ড্যানিয়েলের যখন নাস্তানাবুদ অবস্থা তখনই সানি জানিয়ে দেন সামনে ক্যামেরা চলছে এবং তিনি একটি প্র্যাঙ্ক শ্যুট করছিলেন। সানির উত্তরে হাফ ছেড়ে বাঁচলেন ড্যানিয়েল, রাগের মাথায় বউকে একটি গালিও দিয়েই ফেললেন। আর এই সমস্ত ঘটনাটি ক্যামেরাবন্দি অবস্থায় ভাইরাল হল নেটদুনিয়ায়। আপনারও কি সেই মজাদার ভিডিওটি দেখতে ইচ্ছে করছে? তাহলে অবশ্যই দেখে নিতে পারেন নীচের পোস্টে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026