Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘মোহনি’, সবুজ প্রকৃতির মাঝের দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, প্রশংসা করলেন অনুরাগীরা

Updated :  Friday, May 27, 2022 9:25 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি জয়ন্তী চক্রবর্তী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

জয়ন্তী চক্রবর্তী নিজের ইউটিউব চ্যানেল ‘জে সি ওয়ার্ল্ড’ থেকে একটি ভিডিও মাত্র ছয়দিন আগেই শেয়ার করেছিলেন। বর্তমানে যে ভিডিও ২২ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন। সম্প্রতি জয়ন্তীকে ‘মোহনি’র তালে খোলা আকাশের নীচে প্রকৃতির মাঝে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। নীল ও লালের কম্বিনেশনে একটি সাধারণ লেহেঙ্গায় ছিলেন তিনি। খোলা চুলে মানানসই সাজেই দেখা গিয়েছে তাকে। সম্প্রতি নিজের এই নাচের ভিডিওটির জন্যই সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের অনুরাগীদের কাছে আবারও প্রশংসিত হয়েছেন তিনি। কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা মিলবে সেইসমস্ত মন্তব্যের। এই মুহূর্তে জয়ন্তীর চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৫৯ হাজারের কাছাকাছি, যা দিন দিন খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে। তিনি যে নেটনাগরিকদের একাংশের মাঝে একজন পরিচিত নৃত্যশিল্পী, তা নিঃসন্দেহে বলা চলে।