Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘মেরি ইয়ে জাওয়ানি’ গানে জোরালো নাচ মোনালিসার, সাহসী নাচ পাগল করে তুলেছে ভক্তদের – MONALISA VIDEO

Updated :  Sunday, September 10, 2023 10:37 AM

অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসারও করছেন তিনি। থেকে থেকেই তার একাধিক ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসাবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নজরকাড়া। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতেও পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ‘ভোজপুরি হিট সংস’ নামের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সূত্র ধরে ৩ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল অভিনেত্রীর এই নাচের ঝলকটি। এই ঝলকটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘ঘারওয়ালি বাহারওয়ালি’র। ‘মেরি ইয়ে জাওয়ানি’র তালেই এদিন অভিনেত্রীকে পর্দায় চূড়ান্ত নাচতে দেখা গিয়েছিল। কালো স্কিন টাইট প্যান্টের পাশাপাশি সোনালী চকচকে ক্রপটপ পরেছিলেন তিনি। খোলা চুলে এদিন গ্লসি মেকাপ নিয়েছিলেন তিনি। উল্লেখ্য, এই গানের কথা দিয়েছিলেন বিবাকর পান্ডে। সুর দিয়েছিলেন ছোটে বাবা। পর্দায় গানটি শুনে গিয়েছিল খুশবু জৈনের কণ্ঠে। সব মিলিয়ে এই মুহূর্তে নিজের এই পুরানো ঝলকের সূত্রেই আবারো অনুরাগীদের মাঝে চর্চিত অভিনেত্রী।