Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa: ‘রাঙ্গ সারি’র গানে অসময়ে আবির খেললেন মোনালিসা, রইল ভিডিও

Updated :  Thursday, June 9, 2022 8:03 PM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার অর্থাৎ স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।

সম্প্রতি একটি ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই স্বামী বিক্রান্তের সাথে নেটদুনিয়ায় চর্চায় উঠে এসেছেন মোনালিসা। জনপ্রিয় হিন্দি গান ‘রাঙ্গ সারি’। কনিষ্ক ও কবিতার কন্ঠে এই গান জনপ্রিয় দর্শকদের মাঝে। এবার সেই গানের সাথেই ভিডিও বানাতে দেখা গিয়েছে মোনালিসা ও বিক্রান্তকে। একে অপরকে অসময়ে আবির মাখিয়েই এই রোমান্টিক ভিডিওটি বানিয়েছেন তারা। একে অপরের সাথে তারা বেশ ঘনিষ্ঠ ভাবেই ছিলেন ভিডিওতে। সম্ভবত নিজেদের বাড়িতেই বানিয়ে ছিলেন ভিডিওটি, তা ভিডিওটি দেখেই আন্দাজ করা গিয়েছে।

উল্লেখ্য, অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাবে ভিডিওটি বেশ অনেকদিন আগেকার। হোলির সময়ই নিজেদের এই রোমান্টিক ভিডিওটি বানিয়ে ছিলেন তারা। ভিডিওতে বিনা মেকাপ লুকে ও একেবারে সাধারণ পোশাকেই দেখা গিয়েছিল তাদের। সম্প্রতি তাদের সেই পুরনো ভিডিওটিই পুনরায় তাদের অনুরাগীদের মাঝে চর্চায় উঠে এসেছে, বর্তমানে যা দেখে ফেলেছেন অগণিত মানুষ। নিজেদের প্রিয় তারকাদের রিল ভিডিও ভাইরাল হতে দেখে খুশি ভক্তরাও।