অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নজরকাড়া। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে মেরুন শাড়িতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এদিন মেরুন ঝকমকে শাড়িতে ও মানানসই ব্যাকলেস ব্লাউজে দেখা গিয়েছিল তাকে। কার্লি হেয়ারে নিয়েছিলেন নুড মেকাপ। স্মোকি আইজে লাগিয়েছিলেন মেরুন আইশ্যাডো। পরেছিলেন মূল্যবান নেকলেসের সেটও। এই শাড়ি লুকে তার বক্ষ বিভাজিকা ও কোমরের একাংশছিল দৃশ্যমান। উল্লেখ্য, এদিন শুটিং সেট থেকেই কাজের ফাঁকে নিজের এই ঝলক শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী, সেকথা অবশ্য তার শেয়ার করে নেওয়া ঝলকে নজর রাখলেই স্পষ্ট হবে।














Piers Morgan Explains Why Michael Jackson Sets His Halftime Show Standard