Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa: এত ছোট পোশাক পরে হট লুক দেখালেন মোনালিসা, ছবি থেকে চোখ সরানো মুশকিল

Updated :  Friday, January 20, 2023 6:40 PM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

এই মুহূর্তে অভিনেত্রী নিজের শেয়ার করে নেওয়া কয়েকটি ছবির সূত্র ধরে চর্চিত হচ্ছেন একাংশের মাঝে। সাম্প্রতিক ছবিতে অভিনেত্রীকে গোলাপি ক্রপ টপ ও ব্লু ডেনিমে দেখা গিয়েছে। এই পোশাকে কার্লি চুলে, মানানসই মেকআপ নিয়েছিলেন অভিনেত্রী। সাথে ছিল তার সেই চিরপরিচিত হাসিও, যা আবারো মুগ্ধ করেছে তার ভক্তদের। সম্প্রতি এই লুকেই ক্যামেরার সামনে দেখা মিলেছে তার। আপাতত নিজের সেই লুক শেয়ার করে নিয়েই নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চার আলোয় মোনালিসা। সম্ভবত কোন অনুষ্ঠান কিংবা কোন ফটোশুটের খাতিরেই এই সাজে সেজে উঠেছিলেন তিনি। উল্লেখ্য, কয়েকদিন আগে বিক্রান্তের সাথে নিজের বিয়ের ছয়বছর পূর্ণ করলেন অভিনেত্রী। আর সেই ঝলকও মিলেছে নেটমাধ্যমেই।