অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।
সম্প্রতি বিক্রান্তের সাথে নিজের একটি রোমান্টিক ভিডিও শেয়ার করে নিয়ে মিডিয়ার পাতায় চর্চার আলোতে অভিনেত্রী। বিক্রান্তের সাথে তার বিয়ের ছয়বছর পূর্ণ হল। ২০১৭’র ১৭’ই জানুয়ারি বিগ বস এর সেটে একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তারপর থেকে একসাথেই রয়েছেন মোনালিসা-বিক্রান্ত। নেটনাগরিকদের মাঝেও তাদের রসায়ন বেশ জনপ্রিয়, অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
সাম্প্রতিক নিজের শেয়ার করে নেওয়া ভিডিওতে নিজেদের কাটানো একাধিক রোমান্টিক মুহূর্তের ঝলক একসাথে জুড়ে সেই ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ হয়েছেন অভিনেত্রী। পাশাপাশি বিক্রান্তকে এমন দিনে খুব মিস করছেন বলেও জানিয়েছেন তিনি। কাজের সূত্রে এই দিনটা একসাথে কাটাতে না পারলেও, পর নিজেদের মতো করেই দিনটি উদযাপন করবেন তারা সেকথা স্পষ্ট। তবে আপাতত কাজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তারকা থেকে সাধারণ সকলেই তাদের এই দিনে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন, তার ঝলক কমেন্টবক্সে চোখ রাখলেই মিলবে।














Piers Morgan Explains Why Michael Jackson Sets His Halftime Show Standard