অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসারও করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।
বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নজরকাড়া। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।
এই মুহূর্তে শ্রীলঙ্কার মাটিতেই সময় কাটাচ্ছেন মোনালিসা। এদিন সেখানকার সমুদ্র সৈকত থেকে নিজের বেশ কিছু ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েই পুনরায় নেটমহলের একাংশের মাঝে চর্চার আলো কেড়েছেন অভিনেত্রী। শ্রীলঙ্কায় যাওয়া তার কাছে স্বপ্নের মতো ছিল। তবে বর্তমানে স্বপ্নপূরণ হওয়ায় খুশি অভিনেত্রী। এদিন নীল রঙের ক্রপটপ ও হাই থাই স্লিটেড স্কার্ট পরেছিলেন তিনি। হালকা মেকাপে খোলা চুলে মানানসই টুপিও পরেছিলেন তিনি। হাসিমুখেই তুলেছেন একাধিক ছবি। ঝলকে তার সাথে দেখা মিলেছিল আরো দুজনের। তারা অভিনেত্রীর ঘনিষ্ঠমহলেরই। উল্লেখ্য, এনারা দুজনেই এদিনের আউটফিট ও মেকাপ সেট করেছিলেন অভিনেত্রীর। আপাতত, নিজের এই সাম্প্রতিক ঝলকের সূত্রেই ভক্তদের মন কেড়েছেন মোনালিসা।
Bella Hadid turned heads at Paris Fashion Week with a daring look for Yves Saint…
Sheryl Underwood is the latest guest host to join The View, stepping in for Alyssa…
Doja Cat has joined the backlash against Timothée Chalamet after the actor made controversial comments…
The British royal family gathered at Westminster Abbey on March 9 for the annual Commonwealth…
Macaulay Culkin made a playful appearance at Paris Fashion Week, surprising fans with his relaxed…
Oscar-winning composer Ennio Morricone, whose music defined generations of cinema, will be the subject of…