Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘মনের ভিতরে মনের বাহিরে’, লাল শাড়িতে গ্রাম্য পরিবেশে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, প্রশংসায় ভক্তরা

Updated :  Sunday, December 11, 2022 10:40 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন বহুমানুষের কাছে। তার নাচ দেখতে পছন্দ করেন নেটদুনিয়ার অনেকেই। তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে এই মুহূর্তে নেটজনতার একাংশের মাঝে প্রশংসিত হচ্ছেন মৌমিতা, সেটি দু’দিন আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন তিনি নিজেই। সাম্প্রতিক ভিডিওতে মৌমিতাকে একেবারে গ্রাম্য পরিবেশে, খোলা আকাশের নীচে, লাল শাড়িতে দক্ষ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ‘মনের ভিতরে মনের বাহিরে’ এই গানের তালেই মানানসই সাজে দেখা মিলেছে তার। দু’দিনের মধ্যেই মৌমিতার নাচের এই ভিডিও পৌঁছে গিয়েছে ছয় হাজারের কাছাকাছি মানুষের কাছে। প্রশংসাও করেছেন অনেকে। এই মুহূর্তে নিজের এই সাম্প্রতিক ভিডিওর সূত্র ধরেই নিজের অনুরাগী মহলের মাঝে চর্চিত মৌমিতা।

MORE RELATED