Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাড়ির ছাদে সাদা শাড়িতে জনপ্রিয় হিন্দি গানে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, প্রশংসার ঝড় সোশ্যাল মিডিয়ায়

Updated :  Thursday, December 2, 2021 5:01 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেকোনো মানুষের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখন প্রায়ই সকলে নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনতে চান।

প্রতিদিন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানে কোন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নয়, এক্ষেত্রে মানুষের সামনে খোলা রয়েছে অনেকগুলো রাস্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, স্ন্যাপচ্যাট ইত্যাদির মত একাধিক প্ল্যাটফর্ম রয়েছে মানুষের সামনে, যার মাধ্যমে তারা বিভিন্নভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হন।

সাম্প্রতিক যুগে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের প্রতিভাকে পৌঁছে দিতে পেরেছেন বহু মানুষের কাছে। নেটদুনিয়ার পরিচিতি পেয়েছেন অনেকের মধ্যে। সম্প্রতি তেমনি একটি তরুণ যুবতী মেয়ের নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। উল্লেখ্য, বর্তমানে সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

সম্প্রতি যে তরুণীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া অনুযায়ী তার নাম মন্দিকা মালি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা ৮২ হাজার পেরিয়ে গিয়েছে। জনপ্রিয় হিন্দি গান ‘না রাস্তা মালুম না তেরা নাম পাতা মালুম’এ নিজের বাড়ির ছাদে সাদা শাড়ি, কালো ব্লাউজে উদ্দাম নেচেছেন এই যুবতী। ভিউজও হয়েছে প্রচুর। মান্দিকার নাচ দেখেই স্পষ্ট তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন ভিডিও বানাতে সচ্ছল। প্রায়ই তিনি এমন ধরনের ভিডিও বানিয়ে থাকেন তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে। এর আগেও তার বানানো একাধিক ভিডিও ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে।