ভারতীয় গাড়ির বাজারে ৭ আসনের গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। এক সময় ছোট গাড়িই ছিল প্রধান পছন্দ, কিন্তু পরিবারের আকার বাড়ার সাথে সাথে বড় গাড়ির প্রতি আকর্ষণও বেড়েছে। এই গাড়িগুলি শুধু দৈনন্দিন কাজের জন্যই নয়, সপ্তাহান্তের পরিবারের বেড়াতে যাওয়ার জন্যও উপযুক্ত। আর আজকাল ৭ আসনের গাড়িগুলিতে অনেক আধুনিক ফিচার যেমন সুরক্ষা বৈশিষ্ট্য, ইনফোটেইনমেন্ট সিস্টেম ইত্যাদি পাওয়া যায়। বর্তমানে আপনি যদি বাজেট দামের মধ্যে একটি ৭ আসনের গাড়ি কিনতে চান, তাহলে আপনার নজর কেড়ে নিতে পারে Renault Triber গাড়িটি। এই গাড়ির টপ ফিচার সমন্ধে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
৭ সিটার গাড়ির তালিকায় ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয় Ertiga এবং Kia Carens। কিন্তু যদি আপনার বাজেট খুব বেশি না হয় তবে আপনি এখনও একটি নতুন ৭ সিটার গাড়ি খুঁজছেন, তাহলে রেনল্ট ট্রাইবার আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। এতে রয়েছে ৫+২ আসনের বিকল্প। আপনি এর বুটে বেশি জায়গা পাবেন না। গাড়িটি একটি ১ লিটার ন্যাচারাল অ্যাসপাইরেটেড পেট্রোল ইঞ্জিনে চলে। ইঞ্জিনটি ৭১ bhp পাওয়ার এবং ৯৬ Nm টর্ক উৎপাদন করে। এতে ৫ স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক গিয়ারবক্স ভ্যারিয়েন্ট পাওয়া যায়। গাড়িটি ১৮-১৯kmpl মাইলেজ দেয়।
অন্যদিকে আধুনিক ফিচারের কথা বললে, এই গাড়িটিতে একটি ৮-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে যা অ্যাপল কার প্লে এবং অ্যান্ড্রয়েড অটোর সাথে সংযোগ করতে পারে। এছাড়া এতে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, পুশ স্টার্ট স্টপ বোতাম, ডিআরএল প্রজেক্টর ল্যাম্প ইত্যাদি রয়েছে। গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টে এই গাড়ি অ্যাডাল্টদের জন্য ৪ স্টার ও শিশুদের জন্য ৩ স্টার পেয়েছে। সবচেয়ে বড় কথা, Triber-এর এক্স-শোরুম মূল্য মাত্র ৫.৯৯ লক্ষ টাকা থেকে শুরু। তাই যারা বাজেট মূল্যে পরিবারের জন্য একটি ৭ সিটার গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য Renault Triber সবচেয়ে বেস্ট অপশন হবে।
রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…
ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…
এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…
১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…
বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…
বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…