Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: হলুদ শাড়িতে, মাথায় মিষ্টির হাঁড়ি; ‘মিঠাই’এর গানেই নাচ যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Thursday, June 9, 2022 2:04 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে জি বাংলার প্রথম সারির ধারাবাহিক ‘মিঠাই’এর গানের সাথেই খোলা আকাশের নীচে, সবুজের মাঝে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। হলুদ শাড়িতে, মাথায় মিষ্টির হাঁড়ি নিয়ে একেবারে মিঠাইয়ের মতো সেজেছিলেন তিনি। মোদক বাড়ির মিষ্টির গান ‘বলো বলো কার কটা চাই ভাই’এর তালেই নৃত্য পরিবেশন করছেন মৌমিতা। ১ দিন আগেই নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পাতায় শেয়ার করে নিয়েছিলেন ভিডিওটি। ইতিমধ্যেই ১০ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন তার এই নাচের ভিডিও। সাধারণ মানুষের মধ্যে মিঠাইয়ের জনপ্রিয়তা নেহাতই কম নয়। সেক্ষেত্রে এই গানে তার নাচ তার অনুরাগীদের পাশাপাশি মিঠাই অনুরাগীদেরও যে দৃষ্টি আকর্ষণ করছে, তা নিঃসন্দেহে বলা চলে।