নিউজ

মুম্বাইয়ে করোনা আক্রান্তদের জন্য হাসপাতাল তৈরি করলো মুকেশ অম্বানির রিলায়েন্স গোষ্ঠী

করোনা আক্রান্তদের সাহায্যার্থে এবার এগিয়ে এলো মুকেশ অম্বানির রিলায়েন্স গোষ্ঠী। মাত্র দুই সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য মুম্বাইয়ে একটি ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল খুললো রিলায়েন্স। আজ রিলায়েন্সের তরফে জানানো হয়েছে একথা। কোভিড-১৯ এ আক্রান্ত সমস্ত রোগীদের জন্য সকলসময় এই হাসপাতাল খোলা থাকবে বলে জানানো হয়েছে রিলায়েন্সের তরফে। বিএমসির সাথে সহযোগিতায় এই হাসপাতাল খোলা হয়েছে বলে জানিয়েছে রিলায়েন্স।

রিলায়েন্সের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিএমসির সাথে সহযোগিতায় সেভেন হিলস হসপিটালে রিলায়েন্সের তরফে একটি ১০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড হসপিটাল খোলা হলো। করোনা আক্রান্ত দের এখানে স্থান দেওয়া হবে।’ জানা যাচ্ছে রিলায়েন্সের এই নতুন ডেডিকেডেট হসপিটালে সমস্ত রকম উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে। ভেন্টিলেটর, পেসমেকার, ডায়ালিসিস মেশিন, পেশেন্ট মনিটরিং ডিভাইস সবকিছুই থাকছে প্রতিটা বেডের সাথে।

রিলায়েন্সের তরফে আরও জানানো হয়েছে, তাদের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালে কোয়ারিন্টনে থাকা রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এই হসপিটালে গিয়ে কোয়ারিন্টনে থাকা যাবে বলে জানানো হয়েছে। এছাড়া আজ এক বিবৃতিতে রিলায়েন্স জানিয়েছে, তারা এই পরিস্থিতিতে তাদের সমস্ত কর্মীদের যারা কাজে আসতে পারছে না সকলকেই পুরো বেতন দেবে। রোগী বহনকারী সমস্ত গাড়ীকে রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে বিনামূল্যে তেল দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026