Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: মঞ্চে ঝাক্কাস নাচ মুসকান বেবির, হট পারফরম্যান্স দেখে নাচতে শুরু করলেন পুরুষ ভক্তরা

Updated :  Tuesday, July 26, 2022 8:59 AM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, সুনিতা বেবি ও মুসকান বেবির একটি দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত হরিয়ানভি দর্শকদের একাংশ। ভক্তরাও এই দুই হরিয়ানভি ডান্সারকে একসাথে দেখে বেজায় খুশি।

৬ দিন আগে জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘রেড রেকর্ডস্’ থেকে সুনিতা বেবি ও মুসকান বিবির এই ধামাকেদার নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ইতিমধ্যেই যা ৫ হাজারের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে জনপ্রিয় হরিয়ানভির ডিজে গান ‘মারে ঘাঘরো’র তালে নাচতে দেখা গিয়েছে এই দুই হরিয়ানভি নৃত্যশিল্পীকে। এটি যে শুধুমাত্র একটি মিউজিক ভিডিও, তা গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে।

ভিডিওতে মুসকান বেবিকে হলুদ রঙের ঘাগড়া চোলিতে দেখা গিয়েছে। অন্যদিকে কালো রঙের সালোয়ার কামিজে দেখা মিলেছে সুনিতা বেবির। এটি কোন পাবলিক পারফর্ম্যান্স ছিল না, তা অবশ্য আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি নিজেদের দুই প্রিয় নৃত্যশিল্পীকে একই ভিডিওতে একসাথে দেখতে পেয়ে খুশি তাদের ভক্তরা। যত সময় যাচ্ছে ভিডিওর ভিউজ বাড়ছে তরতরিয়ে। আপাতত নিজেদের এই নতুন ভিডিওর সূত্র ধরেই নেটদুনিয়ায় হরিয়ানভি দর্শকদের মাঝে চর্চায় রয়েছেন সুনিতা বেবি ও মুসকান বেবি। সকলের জন্য রইল সেই ভিডিও, দেখে নিন।