Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘গুলাবো’, মুসকান বেবির সংবেদনশীল মঞ্চ নাচ আপনাকে নিয়ন্ত্রণহীন করে তুলবে, ঝলমলে অভিনয় দেখুন

Updated :  Wednesday, March 1, 2023 2:00 PM

নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে মুসকান বেবি কম পরিচিত নন দর্শকদের মধ্যে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের আরো একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিওই।

‘দেশি নং ১ হরিয়ানা’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মুসকান বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ১১ মাস আগে। সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমানে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে অন্যতম হিট জনপ্রিয় হরিয়ানভি গান ‘গোরে রাঙ্গ’এর তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।

ভিডিওতে মুসকান বেবিকে ডিপ সবুজ রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। উক্ত গানের সাথে স্টেজের উপর নৃত্য পরিবেশনের সময় নিয়েছিলেন মানানসই ওড়নাও। এদিন রীতিমতো মুডে ছিলেন মুসকান বেবি। তার এই নাচের পারফর্ম্যান্স যে সেখানে উপস্থিত সমস্ত দর্শকরা তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। বলাই বাহুল্য, এই মুহূর্তে হরিয়ানভি গানের তালেই মুসকান বেবির এই পার্ফমেন্স মন মাতিয়েছে তার সমস্ত অনুরাগীমহলের। পাশাপাশি তাকে পুনরায় চর্চায় নিয়ে এসেছে হরিয়ানভি দর্শকদের একাংশের মাঝেও।