Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হলুদ সালোয়ারে মঞ্চ কাঁপালেন Muskan Baby, উদ্দাম নাচে পুরুষরা চরম উত্তেজিত

Updated :  Wednesday, October 18, 2023 8:25 AM

নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে মুসকান বেবি কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীর মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিওই।

‘পিবি রাগিনী’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মুসকান বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে ৯ মাস আগে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসকান বেবির নাচের এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ১১ হাজারেরও বেশি মানুষের কাছে। এদিন ‘নোলক্ষে কা রাত’এর তালে মঞ্চ কাঁপিয়েছিলেন তিনি। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে জনপ্রিয় একটি ধামাকেদার হরিয়ানভি গানের তালেই রীতিমতো স্টেজ কাঁপাতে দেখা গিয়েছে।

৯ মাস আগেকার এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে হলুদ রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। সাথে নিয়েছিলেন মানানসই ওড়নাও। জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গানের তালে নৃত্য পরিবেশন করে ঐ মুহূর্তে সেখানে উপস্থিত সমস্ত দর্শকদের মনও জয় করে নিয়েছিলেন মুসকান বেবি। তার পারফর্ম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন উপস্থিত সকল দর্শকরাও, সেকথা ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি মুসকান বেবির এই নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আবারো নেটনাগরিকদের একাংশের মাঝে ও হরিয়ানভি দর্শকদের মধ্যে চর্চায় উঠে এসেছেন তিনি।