সঞ্জয় লীলা বানসালির সৃষ্ট যুগান্তিকারী গান তথা ‘ন্যাইনোওয়ালে নে’ আজকের দিনেও সমান ভাবে জনপ্রিয়। ২০১৮ সালে দীপিকা পাড়ুকোনের অসাধারণ পারফরমেন্সে রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছিল এই গানটি। ‘পদ্মাবত’ সিনেমায় নীতি মোহনের কন্ঠে গানটি যেন জীবন্ত হয়ে উঠেছিল। এরপর দীর্ঘ পাঁচ বছর অতিক্রম হলেও বিভিন্ন সময় বিভিন্ন নৃত্যশিল্পী এই গানে নিজেদের সেরা পারফরমেন্স উপহার দিয়েছেন। যা একাধিকবার সংবাদ শিরোনামেও স্থান পেয়েছে।
তবে সম্প্রতি ইউটিউব পাড়ায় যে ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে, সেটি দেখার পর অবশ্যই আপনি ভুলে যাবেন দীপিকা পাড়ুকোনের পারফরমেন্স। আজ্ঞে হ্যাঁ, নাইনিকা এবং তানিইয়া নামের দুটি মেয়ে যৌথ ডান্স করেছেন এই সুপারহিট গানে। যা বর্তমানে সংবাদ শিরোনামে উঠে এসেছে। দুজনের যৌথ পারফরমেন্স নেটিজেনদের কাছে এতটাই প্রশংসা পেয়েছে যে, ইউটিউব পাড়ায় সর্বোচ্চ ভাইরাল হওয়া ভিডিও-র তালিকায় স্থান করে নিয়েছে।
এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বিগত কয়েক বছর ধরে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি ইন্টারনেটের জগতে ভাইরাল হচ্ছেন গ্রামের সাধারণ মানুষও। আর তাই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও আপলোড করছেন অনেকেই। যার মধ্যে কিছু সংখ্যক ভিডিও মানুষের মনোরঞ্জনের পাশাপাশি রীতিমতো ভাইরাল হচ্ছে ইন্টারনেটে। যার মধ্যে সর্বাধিক ভাইরাল ভিডিও হিসেবে উঠে এসেছে দুর্দান্ত এই পারফরমেন্সটি।
উল্লেখ্য, ইউটিউবে ভাইরাল হওয়া এই ভিডিওটি মাত্র ২ মাস আগে আপলোড করা হয়েছে। জানলে অবাক হবেন, মাত্র দুই মাসের মধ্যে ভিডিওটি ১২ লাখ মানুষ উপভোগ করেছেন। পাশাপাশি, ১০ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন ভিডিওটি। এছাড়া হাজার হাজার কমেন্ট অর্জন করেছে যৌথ ডান্সের ভাইরাল ভিডিওটি।
The 2026 BRIT Awards will feature a powerful tribute to the late rock legend Ozzy…
Fans of Paradise can now rest assured that the post-apocalyptic drama has a clear endgame.…
Kourtney Kardashian has once again proven her fashion prowess with a bold lace mini dress…
Influencer Alix Earle is keeping her attention on personal growth following her breakup with NFL…
Australian comedian and actress Magda Szubanski has revealed she is in remission after undergoing treatment…
Singer Harry Styles has shared a surprising piece of advice he once received while training…