Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Namrata Malla: মিকা সিং’এর গানে দুর্দান্ত নাচ ভোজপুরি অভিনেত্রীর, ভক্তদের হুঁশ সামলানো মুশকিল!

Updated :  Thursday, October 13, 2022 9:26 AM

ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও। সম্প্রতি মিকা সিং-এর একটি গানের সাথেই দুর্দান্ত ডান্স করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আপাতত নিজের সেই নাচের ভিডিও শেয়ার করেই চর্চায় নম্রতা।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন পরিচিত মুখ। একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।

১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা। নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ। নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো। তবে এবার নিজের নাচের কারণেই চর্চায় তিনি।

সম্প্রতি মিকা সিংয়ের একটি ট্রেন্ডিং গান ‘পাইসা’র তালে নিজের বাড়ির ছাদেই ফাটিয়ে নেচেছেন অভিনেত্রী। ভিডিওতে কালো রঙের ট্রাউজার প্যান্ট ও নীল রঙের প্রিন্টেড ডিপ নেক কাটিং ক্রপটপে দেখা গিয়েছে নম্রতাকে। এই পোশাকে খোলা চুলে, হালকা মেকাপে ছিলেন অভিনেত্রী। সবসময়ের মতোই এবারো বোল্ড লুকেই দেখা মিলেছে তার। সম্প্রতি তার শেয়ার করা ইনস্টা রিল ভিডিওতে অভিনেত্রী নাচ নজর কেড়েছে। প্রশংসায় ভরিয়েছেন ভক্তরাও, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আপাতত নিজের শেয়ার করা সেই রিল ভিডিওর সূত্রেই নেটমহলের একাংশের মাঝে চর্চিত ও প্রশংসিত নম্রতা মাল্লা।