Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Namrata Malla: কাজের ফাঁকে ‘লাল ঘাঘড়া’ গানের তালে দুর্দান্ত নাচ অভিনেত্রী নম্রতা মাল্লা, নিয়ন্ত্রণহীন হয়ে পড়েন ভক্তরা

Updated :  Monday, January 2, 2023 7:26 PM

ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও। সম্প্রতি একটি হিট, জনপ্রিয় ভোজপুরি গানের সাথেই দুর্দান্ত নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আপাতত নিজের সেই নাচের রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় নম্রতা।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।

১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা। নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ। নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি সম্ভবত কাজের ফাঁকেই বানিয়েছেন নম্রতা। এই ভিডিওতে শিল্পী রাজের হিট গান ‘লাল ঘাগড়া’ শোনা গিয়েছে। জমকালো সাজেই এই গানের তালে সেটের মধ্যেই বানিয়েছেন রিল। সেকথা অবশ্য অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে চোখ রাখলেই স্পষ্ট হবে। জমকালো অলংকার সাথে পরেছিলেন সাদার উপর সোনালী কাজ করা ঘাঘড়া ও সোনালী চকচকে অন্তর্বাস। পাশাপাশি নিয়েছিলেন গ্লাসি মেকাপও। বলাই বাহুল্য, এবারেও অভিনেত্রীর সাজ নজর কেড়েছে তার ভক্তদের। উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রশংসাও কুড়িয়েছেন অনেক। অবশ্য তার ঝলক মিলবে কমেন্টবক্সেই।