রাজ্য

“দরকার হলে বিদেশে চিকিৎসা করা হবে”, সৌরভকে ফোন করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

গোটা দেশের এখন একটাই উদ্বেগের কারণ হল তাদের প্রিয় মহারাজের অসুস্থতা। গতকাল থেকেই অসুস্থ ২২ গজের মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিল। দাদার জন্য আরোগ্য কামনা করছে তার দেশের সমস্ত অনুরাগী। এছাড়াও গতকাল থেকে তাবড় তাবড় ব্যক্তিত্বরা সৌরভকে ফোন করে তার শরীরে খোঁজ নিয়েছে। এবার আজ সরাসরি মহারাজের সঙ্গে কথা বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সৌরভ গাঙ্গুলীকে ফোন করে তার স্বাস্থ্য সম্পর্কে জানতে চায় বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। মোদি সৌরভের চিকিৎসা প্রক্রিয়া সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেন। সেই সাথে তিনি জানিয়েছেন দরকার পড়লে বিদেশে গিয়ে মহারাজের চিকিৎসার ব্যবস্থা তিনি করতে পারেন। সৌরভের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে নরেন্দ্র মোদি। গতকাল অসুস্থতার খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সৌরভ গাঙ্গুলী খোঁজ নিয়েছিল। তিনি বলেছিলেন, “দরকার পরলে AIIMS এর ডাক্তার সৌরভ গাঙ্গুলীর চিকিৎসার কাজে নিয়োজিত হবে।”

প্রসঙ্গত গতকাল সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ২২ গজের মহারাজ সৌরভ গাঙ্গুলী। তিনি তাঁর বেহালার বাড়িতে জিম করার পর ব্ল্যাক আউট হয়ে মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে। তারপর পরীক্ষা করে দেখা যায় অ্যাঞ্জিওপ্লাস্টিতে তার তিনটি আর্টারিতে ব্লক রয়েছে। এর মধ্যে একটি আর্টারিতে ব্লক রয়েছে প্রায় ৯০ শতাংশ। এত পরিমান ব্লক থাকায় চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছিল সেখানে স্টেন্ট বসাতে হবে। এরপর অন্য দুটি ক্ষতিগ্রস্ত আর্টারির ব্লকেজ সারাতে সম্ভবত আগামী সোমবার আরও দুটি স্টেন্ট বসাতে হবে। তারপর আজকে চিকিৎসকরা জানিয়েছেন গতকাল রাতে ভালো ঘুম হয়েছে সৌরভের। তার করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তার এখন কোন জ্বর নেই এবং রুটিন ইসিজিতে কোনরকম অস্বাভাবিকতা ধরা পড়েনি। তার পালস রেট স্বাভাবিক অর্থাৎ মিনিটে ৭২ বিট ও রক্তচাপ প্রায় স্বাভাবিক অর্থাৎ ১১০/৮০। তার অন্যান্য রিপোর্ট যথেষ্ট সন্তোষজনক।

এখন গোটা বিশ্ব তথা দেশের মানুষের কাছে একটাই প্রশ্ন দাদা কবে সুস্থ হয়ে স্বমহিমায় কাজে নামবেন? এর উত্তর দিয়েছে উডল্যান্ড হাসপাতাল এর সিইও রুপালি বসু। তিনি জানিয়েছেন, সৌরভ গাঙ্গুলীর দুই আর্টারিতে স্টেন বসানো হবে খুব শীঘ্রই। তারপর চিকিৎসকরা তাকে তিন চারদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখবেন। অতএব সব মিলিয়ে আরো ৭ দিন হাসপাতালে থাকতে হবে তাকে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর কমপক্ষে ৩ সপ্তাহ থেকে ১ মাস বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবেন সৌরভ গাঙ্গুলী। তারপরই ফের স্বমহিমায় নিজের দুনিয়ায় কামব্যাক করবেন বিসিসিআই প্রেসিডেন্ট।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026