Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সৌন্দর্য্যে বলি নায়িকাদের টেক্কা দেবে বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা, রইল তাঁর সুন্দর ছবি

Updated :  Sunday, June 5, 2022 7:49 AM

বলিউড ও গ্ল্যামার ওয়ার্ল্ডের জনপ্রিয় তারকাদের ফ্যানডম যে বিশাল, তা বলার অপেক্ষা রাখে না। অনুরাগীরা নিজের প্রিয় তারকার অভিনয় নিয়ে যেমন জানেন, ঠিক তেমনই তাঁদের ব্যাক্তিগত জীবন নিয়ে জানার ইচ্ছার অন্ত নেই। তাই তো জনপ্রিয় তারকাদের পরিবারের অন্যান্য সদস্যও মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে এসে। আর এর মাঝেই এমন এমন তথ্য সামনে আসে যা জানতে পারলে আপনারাও অবাক হয়ে যেতে পারেন। বলিউডে এক জনপ্রিয় নাম বরুণ ধাওয়ান। তিনি অনেকগুলি সুপার হিট হিন্দি সিনেমাতে কাজ করে বর্তমানে বেশ জনপ্রিয় একজন অভিনেতা।

সৌন্দর্য্যে বলি নায়িকাদের টেক্কা দেবে বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা, রইল তাঁর সুন্দর ছবি

কিছুদিন আগেই বিয়ে করেছেন বরুণ ধাওয়ান। বলা যেতে পারে সত্যিকারের প্রেমে যারা বিশ্বাস করেন তাদের কাছে আইডল বরুণ ধাওয়ান। নিজের পুরনো প্রেম নাতাশা দালালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের সময় থেকেই এই জুটির মিষ্টি প্রেমের কাহিনী পছন্দ হয়েছে সকলেরই। তাদের বিয়ের সমস্ত ছবি ইন্টারনেট দুনিয়াতে তুমুল ভাইরাল হয়েছিল। এত বড় তারকা হয়েও নিজের পুরনো প্রেমকে স্বীকৃতি দিয়ে রীতিমতো নতুন প্রজন্মকে প্রেমের আসল গভীরতা প্রমাণ করে দিয়েছেন অভিনেতা।

সৌন্দর্য্যে বলি নায়িকাদের টেক্কা দেবে বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা, রইল তাঁর সুন্দর ছবি

বলাবাহুল্য, বলিউডে বেশ জনপ্রিয় বরুণ ধাওয়ান। এখন অব্দি বেশ কয়টি হিট সিনেমাতে কাজ করেছেন তিনি। বরাবর গ্ল্যামার ওয়ার্ল্ডে তার এমন সাফল্যের পিছনে পরিবার এবং সহকর্মীদের বড় অবদান রয়েছে বলে স্বীকার করেন তিনি। অভিনেতার স্ত্রী নাতাশা দালাল, বরুণ ধাওয়ানের সাথে একসাথে স্কুলে পড়তেন। তখনই তারা একে অপরের সাথে ডেট করেন। এরপর জীবনের দীর্ঘ চড়াই উতরাই একসাথে কাটিয়েছেন তারা।

সৌন্দর্য্যে বলি নায়িকাদের টেক্কা দেবে বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা, রইল তাঁর সুন্দর ছবি

অবশেষে ২০২১ সালে হঠাৎ করেই বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ এবং নাতাশা। এই খবর প্রকাশ্যে এলে অনেকেই বিশ্বাস করতে পারেনি। আসলে কম বয়সে বিয়ে করেছে বরুণ ধাওয়ান। অন্যদিকে তাঁর স্ত্রী নাতাশার যে দেখতে খুবই সুন্দরী তা বলার অপেক্ষা রাখে না। নাতাশার সৌন্দর্যের সামনে ফিকে হয়ে যাবেন অনেক তাবড় তাবড় বলিউড অভিনেত্রী। তবে নাতাশার গ্ল্যামার ওয়ার্ল্ড এর সাথে কোন যোগাযোগ নেই।