ভারতের গর্বের রাফাল বিমানকে স্বাগত জানিয়ে টুইট করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
এদিন রাফাল জেট বিমান ভারতের মাটিতে পদার্পণ করার পরই টুইট করে জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন বুধবার পাঁচটি বিমান ভারতের মাটি ছোঁয়। বুধবার বিকেল নাগাদ হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে ওই পাঁচটি রাফাল জেট বিমান। স্টেশন চত্বর চারিদিক কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। বিমান মাটি স্পর্শ করার পর রাজনাথ সিং টুইট করে লেখেন, “এবার এই বিমান ভারতীয় বায়ুসেনার জন্য বিপ্লব এনে দেবে”।
তিনি আরও বলেন, ” ভারতের পাশ্ববর্তী যে দেশগুলি হামলা করতে চায় তাঁরা এবার উদ্বিগ্ন হয়ে পড়বে”। করোনা মহামারির মাঝে ভারতকে এই বিমান দেওয়ার জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন সকালে ফ্রান্স সরকার, ড্যাসল্ট অ্যাভিয়েশন ও ফ্রান্সের অন্যান্য কোম্পানিগুলিকে ধন্যবাদ জানিয়েছেন। রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঠিক সিদ্ধান্তের জন্য ফ্রান্সের সঙ্গে সরকারি চুক্তির মাধ্যমে বিমানগুলি কেনা সম্ভবপর হয়েছে। এরজন্য তাঁকে ধন্যবাদ জানাই”।
চিনের সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্কের যে টালমাটাল অবস্থা তাতে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে এই বিমান ভারতীয় বায়ুসেনাকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। আপাতত আম্বালাতেই রাখা হবে বিমানগুলিকে। পাঁচটি রাফাল জেট বিমানের মধ্যে তিনটি বিমান এক আসনবিশিষ্ট ও বাকি দুটি দুই আসনবিশিষ্ট।
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…
সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…