জারি হল আনলক ৩.০, জেনে নিন গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য
বুধবার আনলক ৩-এর জন্য একাধিক নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি বেশ কিছু বিষয়ে শিথিলীকরণ ঘোষণা করেছে কেন্দ্র। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই নিয়ম। এই নির্দেশিকাতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কনটেইনমেন্ট জোনের বাইরে আরও বেশ কিছু ছাড় দিয়েছে। তবে ৩১ আগস্ট পর্যন্ত কনটেইমেন্ট জোনগুলিতে কঠোর ভাবে লকডাউন প্রয়োগ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।
যে সমস্ত বিষয়ে ছাড় দিয়েছে কেন্দ্র:
১) মেট্রো রেল, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন উদ্যান, থিয়েটার, বার, ক্লাব, কনফারেন্স হল ও অনুরূপ স্থানগুলি ব্যতীত কনটেইনমেন্ট জোনের বাইরে থাকা স্থানগুলোকে ছাড় দেওয়া হচ্ছে।
২) বন্দে ভারত মিশনের আওতায় সীমিত সংখ্যক আন্তর্জাতিক বিমান চলাচলে ছাড় দেওয়া হচ্ছে।
৩) সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে।
৪) ৪ আগস্ট থেকে যোগ ইন্সটিটিউট, জিম খুলতে দেওয়া হবে।
৫) তুলে নেওয়া হচ্ছে নাইট কার্ফু।
নিষেধাজ্ঞা জারি করা হয়েছে:
১) ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ এবং কোচিং প্রতিষ্ঠান।
২) ৩১ আগস্ট পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, বিনোদন, একাডেমিক, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি থাকবে।
৩) ৩১ আগস্ট পর্যন্ত কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন কঠোরভাবে প্রয়োগ করা হবে।
ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…
এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…
মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…
গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…
আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…
লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…