Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অ্যাওয়ার্ড নাইটে পোশাক নিয়ে অস্বস্তি, বারবার নিজের পোশাক ঠিক করতে থাকেন অভিনেত্রী নেহা

Updated :  Friday, March 11, 2022 3:23 PM

‘বিগ বস ওটিটি’র মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিত নেহা বাসিন। বিভিন্ন কারণে তিনি নিজের ভক্তদের মাঝে জনপ্রিয়। তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। নিজের সূক্ষ্ম কণ্ঠ ও সাহসী হাবভাবের জন্য তিনি জনপ্রিয়। তবে সম্প্রতি তিনি একটি সঙ্গীতের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানেই নিজের পোশাক নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান পাপারাজিৎদের ক্যামেরার সামনে, আর সেই ভিডিওই বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নেহা বাসিন মির্চি মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত হয়েছেন। সেখানেই তিনি অফ শোল্ডার চকচকে পোশাক পরেছিলেন। তবে এই পোশাক পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেড কার্পেটে ক্যামেরার সামনে রীতিমতো অপ্রস্তুত হতে দেখা গিয়েছে তাকে। তার চোখে-মুখে অপ্রস্তুতির ছাপ ছিল স্পষ্ট। সম্প্রতি সেই দৃশ্যই ধরা পড়েছে পাপারাজিৎদের ক্যামেরায়। পরে অবশ্য তার নিজস্ব টিম এসে তার পোশাক ঠিক করে দিয়ে যায়। সম্প্রতি ইনস্টাগ্রামের ‘ভুম্পলা’ নামক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে।

তবে সেই অপ্রস্তুতি খুব শীঘ্রই কাটিয়ে উঠে পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পোশাক নিয়ে তার অপ্রস্তুত হওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন, তিনি ঠিকভাবে পোশাক সামলাতেই পারছেন না। আবার কেউ লিখেছেন, তিনি এই পোশাক পরে রীতিমতো অস্বস্তিতে রয়েছেন, তা বোঝাই যাচ্ছে। তবে এই সমস্ত অপ্রীতিকর মন্তব্যের পাশাপাশি একাধিক ইতিবাচক মন্তব্যও চোখে পড়েছে। তার ভক্তরা সবসময়ের মতোই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তবে বলাই বাহুল্য, সম্প্রতি এই ভিডিওর মাধ্যমে নেটিজেনদের মাঝে রীতিমতো চর্চিত হলেন নেহা বাসিন।