বিনোদন

স্তন‍্যপানের ছবিতে যৌন আবেদনের তকমা, সাহসী ছবিতে সপাটে জবাব নেহার

একবিংশ শতকেও সমাজ অনেক দিক থেকে পিছিয়ে রয়েছে। এমনকি মা তার নিজের সন্তানকে স্তন‍্যপান করালে তা রীতিমত যৌন আবেদন বলে গণ্য করা হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক মহিলাকে সন্তানকে স্তন‍্যপান করানোর ভিডিও আপলোড করতে বলেন। তারই জবাব এদিন দিলেন নেহা ধুপিয়া (Neha dhupia)। নেহা নিজের সন্তানকে স্তন‍্যপান করানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলেন, কেবলমাত্র একজন মা-ই আরেক মায়ের জার্নি বুঝতে পারেন। মা হওয়া একই সঙ্গে খুশি, দায়িত্ব ও ইমোশনের মহাসঙ্গম। কিন্তু তারপরেও একজন মা-কে ট্রোল করা হয়। নেহা জানান, তিনিও এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

একইসঙ্গে সেই মহিলা ও নেটিজেনের চ্যাটের স্ক্রিনশট তুলে পোস্ট করে নেহা বলেছেন, মা হওয়ার পর সন্তানকে স্তন‍্যপান করানো একটি স্বাভাবিক প্রক্রিয়া। একজন মা নিজে সিদ্ধান্ত নেবেন যে, তিনি কিভাবে তাঁর সন্তানকে স্তন‍্যপান করাবেন। স্তন‍্যপানকে যৌন আবেদনের তকমা দেওয়া অত্যন্ত গর্হিত অপরাধ বলে জানিয়েছেন নেহা। নেটিজেনদের অনেকেই নেহার এই কথায় সম্মতি জানিয়েছেন।

নেহা বিয়ের আগে গর্ভবতী হওয়ার কারণে তাঁকে রীতিমত ট্রোল করা হয়েছিল। 2018 সালে নেহা ও তাঁর স্বামী অঙ্গদ বেদী (Angad bedi)-র পরিবারে জন্ম হয় তাঁদের কন্যাসন্তান মেহেরা (mehera)-র। এখন মেহেরার বয়স তিন বছর।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026