বিনোদন

বিয়ের দু’মাসের মধ্যেই গর্ভবতী নেহা কক্কর, জানুন আসল রহস্য

নেহা কক্কর মানেই বিতর্কের ঝড়। শুক্রবার, 18 ই ডিসেম্বর নেহা কক্কর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রোহনপ্রীতের সঙ্গে তাঁর একটি ফটো যাতে বোঝা যাচ্ছে তাঁর বেবি বাম্প। নেহা কক্কর ফটোটি পোস্ট করে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘খ‍্যায়াল রাখ‍্যা কর’। নেহা ফটোটি পোস্ট করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুম্বইয়ের সঙ্গীত ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সেলেবরা নেহাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। রোহনপ্রীতও বলেন, এবার একটু বেশি খেয়াল রাখতে হবে। এমনকি নেহার ভাই টনি কক্কর বলেন, এবার তিনি মামা হতে চলেছেন। চারিদিকে ছড়িয়ে পড়ে নেহার মা হওয়ার খবর। কিন্তু নেহা এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাঁর পিআর টিম জানিয়েছে, এটি নেহা ও রোহনপ্রীতের মিউজিক ভিডিও ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’-এর ফার্স্ট লুক। ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’ নেহার গাওয়া গান। এর আগে নেহার এই গানের ভিডিওতে অভিনয় করেছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী আসিম রিয়াজ ও হিমাংশি খুরানা। সেই ভিডিওটির নতুন ভার্সনে এবার অভিনয় করতে চলেছেন নেহা ও রোহনপ্রীত। খুব শীঘ্রই সোনি টিভির জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে ‘খ‍্যায়াল র‍্যাখ‍্যা কর’ মিউজিক ভিডিওটি রিলিজ করা হবে। প্রসঙ্গত, নেহা কক্কর এই মুহূর্তে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারক।

গত 24 শে অক্টোবর দিল্লীর একটি গুরুদ্বারায় ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেন নেহা ও রোহনপ্রীত। এরপর দিল্লিতেই হয় তাঁদের রিসেপশন। দিল্লির পর পঞ্জাবে হয় নেহা ও রোহনপ্রীতের দ্বিতীয় রিসেপশন। তবে নেহার লাল রঙের লেহেঙ্গা চোলির ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় নেহাকে। নেটিজেনরা বলতে শুরু করেন, নেহা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের জন্য তৈরি লেহেঙ্গা চোলির ডিজাইন অনুকরণ করেছেন। বিয়ের কিছু দিন আগেই নেহা ও রোহনপ্রীত একটি মিউজিক ভিডিও তৈরী করেন। ‘নেহু দা বেহা’ নামে এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগে নেহা অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু হিমাংশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন নেহা। নেহা ও হিমাংশ-এর ব্রেক-আপ হয়ে যায়। এরপর নেহা ও গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণের বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। পরে আদিত্য ও নেহার একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ হলে তাঁরা দুজনেই এই গুজবকে তাঁদের মিউজিক ভিডিওর প্রোমোশনের অংশ বলে জানান। এর পরেই রোহনপ্রীত ও নেহার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং তাঁরা দুজনে বিয়ে করেন। গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। নেহা জানিয়েছেন, রোহনপ্রীতের পরিবার থেকে তিনি যথেষ্ট ভালোবাসা পেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

‘রোজা’ দিয়েই রাতারাতি সুপারস্টার! হেমা মালিনীর ভাইঝির সেই অজানা গল্প জানলে অবাক হবেন

বলিউডে এমন অনেক মুখ রয়েছে যারা এক ছবিতেই দর্শকের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। ঠিক…

March 27, 2026

আরসিবির নতুন মালকিনের মন মজেছে শুভমান গিলে, সোশাল মিডিয়ায় নিজেই ইঙ্গিত দিলেন লাস্যময়ী—তোলপাড় নেটদুনিয়া

আইপিএল জয়ের পর থেকেই আরসিবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, আর তার মাঝেই সামনে এল এক চমকপ্রদ…

March 27, 2026

Ghatal-Mumbai Bus Service: ৪০ ঘণ্টায় মুম্বাই! ঘাটাল থেকে সরাসরি বাস শুরু, জানুন বাসের ভাড়া কত?

বাস যাত্রীদের জন্য বড় সুখবর। এবার এক বাসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সরাসরি মুম্বাই যাওয়া…

March 27, 2026

ব্যাট ছেড়ে কুকুরকে কোলে! IPL শুরুর আগেই মানবিক মুহূর্তে ভাইরাল ভারতীয় ক্রিকেটার, দেখুন VIDEO

আইপিএল শুরুর ঠিক আগেই এমন একটি ভিডিও সামনে এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আবেগপ্রবণ…

March 27, 2026

মাসে কটা LPG সিলিন্ডার বুক করতে পারবেন? নতুন নিয়ম না জানলে সমস্যায় পড়বেন

দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব এবার পড়েছে ভারতের…

March 27, 2026

Sunidhi Chauhan: ‘চোখে চোখে কথা বলো’, বাংলা গান গেয়ে মঞ্চ কাঁপালেন সুনিধি চৌহান, দেখুন ভাইরাল ভিডিও

কলকাতার মঞ্চে নামতেই যেন আগুন ধরালেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। একের পর এক হিট…

March 27, 2026