Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Neha Malik: সুইমস্যুটে মোহনীয় স্টাইল দেখালেন নেহা মালিক, ছবি দেখে ভক্তরা দীর্ঘশ্বাস ফেলতে শুরু করেছেন

Updated :  Tuesday, April 11, 2023 1:14 PM

নেহা মালিক বর্তমান প্রজন্মের কাছে বেশ ভালোই পরিচিত একটি মুখ। ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতেও তার ভালোই পরিচিতি রয়েছে। ভোজপুরি সিনেমাতে কাজ করার পাশাপাশি একাধিক পাঞ্জাবি মিউজিক ভিডিওতেও দেখা মিলেছে তার। পাশাপাশি মডেলিং দুনিয়ার সাথেও যুক্ত তিনি। নেটিজেনদের মাঝেও থেকে থেকেই চর্চিত হতে দেখা যায় তাকে। সম্প্রতি আবারো অভিনেত্রী নিজের বোল্ড ফটোশুটের লুকের সূত্র ধরেই চর্চায় রয়েছেন।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় নেহা মালিক। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত হাতে গোনা নয়। ইনস্টাগ্রামের পাতায় তার ফলোয়ার্স সংখ্যা ৩.৫ মিলিয়ন। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও নিজের ভক্তদের সাথে শেয়ার করে নেন তিনি। নিজের ভক্তদের কখনোই নিরাশ করেন না নেহা। কারণে অকারণে তাদের সাথে যুক্ত থাকার চেষ্টাও করেন অভিনেত্রী। সেকথা অবশ্য অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হয়।

সাম্প্রতিক বোল্ড ফটোশুটের একাধিক ঝলক অভিনেত্রী নিজেই নিজের ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করে নিয়েছেন। বর্তমানে সেইসমস্ত ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত নেহা। এই ঝলকে অভিনেত্রীকে একটি অ্যাস্থেটিক ও ডিপ নেক লাইন কাটিং জাম্পশুটে দেখা গিয়েছে। এই পোশাকে এদিন নিয়েছিলেন নুড মেকাপ। স্মোকি আই মেকাপে পরেছিলেন ডার্ক লিপস্টিকও। বাঁধা চুলে খালি কানে ছিলেন অভিনেত্রী। গলায় পরেছিলেন মানানসই নেকলেসও। একটি লাল ব্যাকগ্রাউন্ডে আলোর স্টাইলিশ রিফলেকশনের মাঝেই দিয়েছিলেন বোল্ড পোজ। এই মুহূর্তে অভিনেত্রীর সেই ঝলকে চোখ আটকেছে নেটজনতার একাংশের। উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেও। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার নয়। অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকের কমেন্টবক্সে নজর রাখলেই সেকথা স্পষ্ট হবে।