Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: ধামাকেদার পাঞ্জাবি গানে প্রীতির দুর্দান্ত নাচ, ভিডিও দেখে কেঁপে উঠল দর্শকদের মন

Updated :  Saturday, June 18, 2022 7:47 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, প্রীতি লাথওয়ালের দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে প্রীতি লাথওয়াল অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘বি কে হরিয়ানভি ধামাকা’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে প্রীতিকে একটি ধামাকেদার হরিয়ানভি গানের সাথেই স্টেজের উপর নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। সেই গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। হালকা আকাশী রঙের একটি সালোয়ার কামিজ দেখা গিয়েছে তার পরনে। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় তিনি।

উল্লেখ্য, প্রীতি লাথওয়ালের এই নাচের ভিডিওটি ৩ মাস আগে এই নূর ‘বি কে হরিয়ানভি ধামাকা’ নামের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যার ভিউজ কয়েক লাখ। যার সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গিয়েছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। ৩ মাস পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় প্রীতি লাথওয়ালের এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন তিনি। রইল সেই ভিডিও, দেখে নিন।