নিউজ

New Vande Bharat in WB: এপ্রিলে বাংলায় চালু হবে আরেকটি বন্দে ভারত ট্রেন, কোন রুটে চলবে?

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। বাংলাও পেয়েছে বেশ কয়েকটি সুপার স্পেশাল বন্দে ভারত। আবারও আরেকটি বন্দে ভারত ট্রেন পাচ্ছে বাংলা। কোন রুটে চলবে সেই ট্রেন? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

১৭ মার্চ জারি করা উত্তর-পূর্ব সীমান্ত রেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি রুটে বন্দে ভারতের যাত্রার সূচনা করা হবে। এই বিজ্ঞপ্তি সাক্ষর করেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের চিফ মেকানিকাল ইঞ্জিনিয়ার জ্যোতিন্দ্র দিগি। তবে এই ট্রেনের প্রথম যাত্রা নিউ জলপাইগুড়ি না গুয়াহাটি কোথা থেকে হবে, সেই নিয়ে তথ্য নেই।

আপাতত পশ্চিমবঙ্গে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে সেই ট্রেন চলাচল করে। সপ্তাহে ছ’দিন (বুধবার বাদে) ভোর ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে। নিউ জলপাইগুড়িতে পৌঁছায় দুপুর ১ টা ২৫ মিনিটে। আবার ফিরতি পথে দুপুর ৩ টে ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। যা হাওড়ায় পৌঁছায় রাত ১০ টা ৩৫ মিনিটে।

Nirajana Nag

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026