নিউজ

একটুর জন্য রক্ষা পেল গোটা নিউইয়র্ক শহর, জানুন চীনের নতুন কান্ড

ভারতবার্তা ওয়েবডেস্ক: করোনাভাইরাসের পর আরও একবার চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারতো চীন। কারণ মহাকাশ থেকে ছিটকে পড়ল চীনা রকেটের অংশ। জানা গেছে সেই রকেটের ক্ষুদ্রতম অংশটিও একটি বাসের সমান। নিউইয়র্ক থেকে মাত্র 15-20 কিলোমিটার দূরে সেই অংশগুলি প্রচণ্ড গতি বেগে ছিটকে পড়েছে। আইভরি কোস্টের বিভিন্ন অংশে পাওয়া গেছে সেই অংশগুলি। আশঙ্কা করা হচ্ছে এগুলি নিউইয়র্ক শহরের মধ্যে পড়লে বেশ বড়সড় ক্ষতি হয়ে যেতো।

সূত্র থেকে জানা গেছে, উৎক্ষেপণের এক সপ্তাহ পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লংমার্চ 5B নামের ওই রকেট। বায়ুমন্ডলে ফিরে আসার আগে নিজস্ব কক্ষপথে কিছুদিন ঘুরে ছিল রকেট এর মূল অংশ। ঠিক তারপরই কয়েক হাজার মাইল গতিতে সেটি পৃথিবীর দিকে ধেয়ে আসে। এই রকেটের কিছু টুকরো আটলান্টিক মহাসাগরেও পাওয়া গেছে। একাধিক মহাকাশ বিজ্ঞানী জানিয়েছেন কয়েক দশকে পৃথিবীর দিকে ধেয়ে আসা রকেটের অংশ বা জঞ্জালের মধ্যে এগুলোই ছিল সর্ববৃহৎ।

এই বিষয়ে হার্ভার্ড—এর জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডয়েল ট্যুইট করে জানিয়েছেন, “1991 সালে স্যালুয়েট-7 নিয়ন্ত্রণ হারালে বিরাট আকৃতির মহাকাশ জঞ্জাল পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল। সেই ঘটনার পর আর এতো বড়ো কোনো রকেটের ভাঙ্গা অংশ পৃথিবীতে আসেনি। এটি প্রধান শহরের মধ্যে পড়লে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারতো।”

এই ঘটনার পর ইতিমধ্যেই আমেরিকার অনেক সংবাদ মাধ্যমে এই বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে। করোনা সংক্রমণের পর চীনের এই নতুন কান্ডে রীতিমতো ক্ষুব্ধ সবাই।

Anirban Kundu

Recent Posts

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026

পকেটে টান না বড় স্বস্তি? কলকাতায় সোনার দামে হঠাৎ ঝাঁকুনি, আজই জানুন লেটেস্ট রেট!

কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…

April 1, 2026

পুনম পান্ডে কি গর্ভবতী? বেবি বাম্পের ছবি ঘিরে জোর জল্পনা

অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…

April 1, 2026

আবার ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় সতর্কতা জারি, জানুন আজকের বড় আবহাওয়া আপডেট

একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…

April 1, 2026