Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নীল লেহেঙ্গায় তুমুল নেচে আসর কাঁপালেন নতুন বউ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Friday, December 18, 2020 9:29 AM

সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার সাক্ষী থাকি আমরা। যা কখনও আমাদের আনন্দ দেয়, আবার কখনও দুঃখ। কখনও চোখের জল নিজের অজান্তেই বেরিয়ে পড়ে, আবার কখনও গাল ভরা হাসি পেটে ব্যাথা ধরিয়ে দেয়। বিভিন্ন সময় এই সমস্ত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফলে দেশ-বিদেশের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা যেমন অবগত হতে পারি, তেমন এমন অজানা অনেক কিছু দেখতে পারি যা হয়তো সোশ্যাল মিডিয়া না থাকলে দেখা সম্ভব হত না।

এমন একটি ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নতুন কনে ‘মুঝে সাজনা কে ঘর যানা হে’ এই গানে তুমুল নাচছেন। আর সেই নাচ দেখে সকলেই মুগ্ধ হয়েছে। যদিও ভিডিওটি বেশ কয়েক মাস আগের, তবুও ইউটিউবে এই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে। হয়েছে প্রচুর ভিউ এবং পড়েছে অনেক লাইক।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, নতুন কনে নীল লেহেঙ্গা ও নীল চুড়ি এবং অন্যান্য সুদৃশ্য গয়নায় সেজেছেন। একটি হলের মধ্যে উপস্থিত সকল আমন্ত্রিত অতিথির সামনে হিন্দি ছবি ‘লজ্জা’-র একটি গান ‘মুঝে সাজনা কে ঘর যানা হে’, এই গানে নেচেছেন। নতুন কনের এই নৃত্য পরিবেশনা সত্যিই সুন্দর। দেখে মন ভরে যাবে। উপস্থিত সকলে আমন্ত্রিত অতিথি মুগ্ধ হয়ে এই নাচ দেখছিল। নাচের শেষে নতুন বরের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন নতুন কনে। এক কথায় এই ভিডিও একটা অন্য পরিবেশের সৃষ্টি করেছিল, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।