নিক্কি তম্বোলি (Nikki Tamboli) দক্ষিণ ভারতীয় ফিল্মের মাধ্যমে কেরিয়ারে ডেবিউ করলেও তাঁকে সর্বাধিক জনপ্রিয়তা দিয়েছিল কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’-এর চৌদ্দ তম সিজন। নিক্কি তাঁর স্টাইল স্টেটমেন্ট তো বটেই, অত্যন্ত ঝগড়ার জন্য পরিচিত ছিলেন বিগ বসের ঘরে। তবে এই শো জিততে পারেননি তিনি। কিন্তু নিক্কির আলাদা ফ্যান বেস তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও নিক্কি যথেষ্ট অ্যাকটিভ। সম্প্রতি গোয়ার একটি রিসর্টে ফটোশুট করেছেন নিক্কি। সেই ছবি তিনি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।
ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে গোলাপি রঙের বিকিনি। বিকিনির ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে নিক্কির ক্লিভেজ। নিম্নাংশে রয়েছে কালো রঙের প্রিন্টেড সারং। শিফনের সারং জুড়ে রয়েছে গোলাপি রঙের গোলাপ ফুলের প্রিন্ট। সারংটির একদিকে রয়েছে কালো রঙের ফিতে। হালকা মেকআপ করেছেন নিক্কি। চোখে ব্যবহার করেছেন ন্যুড শেডের আইশ্যাডো ও হালকা কাজলের রেখা। ঠোঁট রাঙিয়েছেন গোলাপি রঙের লিপস্টিকে। চিকবোনে রয়েছে গোলাপি ব্লাশারের ব্যবহার। খোলা রয়েছে নিক্কির চুল। তাঁর বাঁ হাতে রয়েছে বিভিন্ন প্যাটার্নের অনেকগুলি ব্রেসলেট।
সুইমিং পুলের ডুবন্ত সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছেন নিক্কি। কখনও বা সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। নিক্কির সৌন্দর্যের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। শেষবার নিক্কিকে দেখা গিয়েছিল কালার্স চ্যানেলের গেম শো ‘দি খতরা খতরা শো’-এ। আগামী দিনে বলিউডে কাজ করতে চান নিক্কি। এছাড়াও একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…