রাজ্য

তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয়র প্রচারে টলি-তারাদের ঢল, উপস্থিত নচিকেতা ও নীল তৃণা জুটি

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। ইতিমধ্যেই ৫ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর বাকি ৩ দফা নির্বাচন। ষষ্ঠ দফার নির্বাচনের জন্য রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে। প্রতিটি কেন্দ্রের প্রার্থী তাদের নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে ব্যস্ত এখন। হাবরা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ মঙ্গলবার তার জনসভায় কার্যত টলিউড তারাদের ঢল নেমেছিল। আজ হাবরায় জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে প্রচার করতে অংশগ্রহণ করেন বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী ও টলিউড ধারাবাহিকের সুপারহিট জুটি নীল তৃণা।

নচিকেতা চক্রবর্তী সংযুক্ত মোর্চা পার্টিতে বিশ্বাসী হলেও বর্তমানে একুশে বিধানসভা নির্বাচনের আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর নিজের বিশ্বাস রেখেছেন। আসলে বামপন্থামনস্ক নচিকেতা বামেদের সাথে আব্বাস সিদ্দিকীর দলের যোগকে কোনোভাবেই ভালোভাবে দেখেনি। তাই এবারের বিধানসভা নির্বাচনে কিছুদিন আগে কাটমানি নিয়ে গান গেয়ে তৃণমূলের প্রচার করেছিলেন তিনি। শেষ বেলাতেও আবার আজকে নচিকেতা রোড শোতে উপস্থিত থেকে তৃণমূলের হয়ে গান গাইলেন। নিজের কণ্ঠের জাদুতে উপস্থিত জনতাকে ঘাসফুল শিবিরে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

নচিকেতা ছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের জনসভায় উপস্থিত ছিল বাংলা ধারাবাহিকের সুপারহিট জুটি তথা সদ্যবিবাহিতা টলিউড রোমান্টিক কাপেল নীল তৃণা। তারা কিছুদিন আগেই তৃণমূল ভবনে গিয়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছিলেন। আজ আবার নীল ভট্টাচার্য তৃণা সাহাকে জ্যোতিপ্রিয় মল্লিকের রোড শোতে গাড়িতে দেখা যায়। এই তারকা দম্পতিকে দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষবেলায় প্রচারে নেমে এই তারকা জুটি রীতিমতো প্রচারে সবুজ ঝড় তোলে।

Anirban Kundu

Recent Posts

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026

Royal Family Reportedly Worried About Meghan Markle’s Role in Suits

Before marrying Prince Harry, Meghan Markle was best known for her role as Rachel Zane…

March 24, 2026