Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাছে টেনে নিলেন প্রেমিকাকে, রাস্তার মাঝে প্রেম শুরু হল নীল ও তৃণার, ভাইরাল দুজনে

Updated :  Wednesday, October 28, 2020 8:57 AM

অভিনেতা নীল ভট্টাচার্য ও তাঁর প্রেমিকা তৃণা সাহা নিজেদের সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক করেন না। তাঁরা দুজনেই আজকাল খবরের শিরোনামে থাকছেন বিভিন্ন ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য। সম্প্রতি নীল নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজের ও তৃণার একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওয় কমলা রঙের অফ শোল্ডার ড্রেসে তৃণাকে ডান্স পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে নীলের সঙ্গে। তৃণার পোশাকের সঙ্গে মানানসই করে কমলা রঙের ব্লেজার পরেছেন নীল। তৃণা ও নীলের এই ভিডিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। অপরদিকে নীল ও তিয়াসা বলিউড ফিল্ম ‘বরফি’ র জনপ্রিয় গান ‘ফটাফট’-এর সঙ্গে একটি ডান্স ভিডিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। এই ভিডিওতে তিয়াসা সোনালী শাড়ি পরেছেন এবং তার সাথে মানানসই করে সাদা পাঞ্জাবি ও ফ্লোরাল প্রিন্টেড জহর কোট পরেছেন নীল। এই ভিডিওতে তিয়াসা ও নীলের খুনসুটি ধরা পড়েছে। এই ভিডিওটি পোস্ট হতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

কিছুদিন আগে তৃণা ও নীল প্রি-পুজো ফটোশুট করেছিলেন। তাঁদের পোশাকের রঙ ছিল লাল ও সাদা। ফটোশুট ছাড়াও তাঁরা দুজনে বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম ‘ এর জনপ্রিয় গান ‘ফলক তক ‘-এর সঙ্গে ডান্স ভিডিও শুট করেন। তাঁদের সেই ফটো ও ভিডিও নেটিজেনদের পছন্দ হয়েছে।

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি ‘র মুখ্য চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা এবং তাঁর স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য। অপরদিকে তৃণা ব্যস্ত রয়েছেন মডেলিং নিয়ে।