Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: নিরাহুয়া আম্রপালির রোমান্সে উত্তাপ বাড়ল নেটদুনিয়ার, ঘাম ঝরল পুরুষ ভক্তদের

Updated :  Wednesday, June 29, 2022 8:37 AM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে।

আসলে এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

ভোজপুরি ইন্ডাস্ট্রির নীরাহুয়া ও আম্ভ্রপালি দুবে এক জনপ্রিয় নাম। সম্প্রতি এই জুটির একটি নতুন গান সোশ্যাল মিডিয়াতে সুপারহিট হয়েছে। গানেতে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সাহসী অভিনেত্রী আম্রপালি দুবের সাথে নীরাহুয়ার কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে সকলের। এই ভাইরাল ভোজপুরি গানটির নাম, ‘কাচ কাছ খালি’। এই গানে অভিনেত্রীর গ্ল্যামারাস লুক এবং সেইসাথে গানের তালে তালে অসম্ভব সুন্দর এক্সপ্রেশন কাবু করেছে নেটজনতাদের। আপনাদের জানিয়ে রাখা ভাল এই গানটি অন্যতম জনপ্রিয় ভোজপুরি সিনেমা ‘সিপাহী’ এর।

বলাবাহুল্য, এই মিউজিক ভিডিও এখন ইউটিউব দুনিয়াতে সুপারহিট। গানের পরিসংখ্যান শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখনো অব্দি এই ভোজপুরি গানটি ১০০ কোটি বারের বেশি দেখা হয়েছে। নেটিজেনরা সেই সাথে পাল্লা দিয়ে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। বেশিরভাগ নেটিজেন আম্রপালি ও নিরাহুয়ার কিউট কেমিস্ট্রির ব্যাপক প্রশংসা করেছে। আপনি যদি এই মিউজিক ভিডিও এখনও না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন।