Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: নদীর তীরে রোমান্স করে ইন্টারনেট মাতিয়েছেন নিরহুয়া ও কাজল, চলল প্রেমের জাদু

Updated :  Saturday, September 17, 2022 10:24 AM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে।

আসলে এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

ভোজপুরি সুপারস্টার দীনেশ লাল যাদব বা নিরাহুয়া ব্যাপক জনপ্রিয়। কোটি কোটি মানুষ তার অনুরাগী। সম্প্রতি জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী কাজল রাঘওয়ানির সাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করে সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিরাহুয়া। দুই জনের এই গান তোলপাড় করেছে ইউপি বিহার সহ গোটা দেশ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নদীর ধারে কাজল রাঘওয়ানি তুমুল নাচ করছেন নীরাহুয়ার সাথে। সাদা রঙের পোশাকে কাজল রাঘবনিকে খুব সুন্দর দেখাচ্ছে। ভিডিওর শুরুতে নিরহুয়াকে অভিনেত্রীর কাছ থেকে পালিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কাজল রাঘওয়ানি তার হট অ্যাক্টে নিরহুয়াকে মাতাল করার চেষ্টা করছেন। এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।