Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কখনও আম্রপালি দুবে আবার কখনও কাজল রাঘওয়ানির সাথে বন্ধ করে রোমান্স করছেন নিরাহুয়া, ভিডিও ভাইরাল

Updated :  Friday, February 10, 2023 8:04 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। মোটামুটি যারা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফ্যান তাঁরা দীনেশ লাল যাদবের নাম অবশ্যই শুনেছেন। এই অভিনেতার ফ্যান ফলোইং কোনো বলিউড অভিনেতার থেকে কম নয়। ভোজপুরি অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে কবে তাদের প্রিয় তারকার সিনেমা বা গান রিলিজ করবে।

আসলে এখনকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি আট থেকে আশি সকলেই ব্যবহার করে থাকেন। এরমধ্যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওর সম্ভার পাওয়া যায়। ভোজপুরি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউটিউব একটি বড় ভূমিকা পালন করে। বেশিরভাগ ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমা এই ইউটিউব দুনিয়াতে ভাইরাল হয়। এক একটি ভিডিওতে ভিউ এবং লাইকের সংখ্যা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য।

ভোজপুরি সুপারস্টার দীনেশ লাল যাদব বা নিরাহুয়া ব্যাপক জনপ্রিয়। কোটি কোটি মানুষ তার অনুরাগী। নিরাহুয়া ছাড়াও এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় হলেন আম্রপালি দুবে এবং কাজল রাঘওয়ানি। সম্প্রতি এই তিন তারকা একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে নিরাহুয়া কখনো আম্রপালির সাথে, আবার কখনও কাজলের সাথে রোমান্স করছেন। তাদের হানিমুনের ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে ইন্টারনেটে। আপনি যদি ভাইরাল ভিডিওটি দেখতে চান তাহলে এখানে দেখে নিন।