Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: সুইমিং পুলের ভিতরে সঞ্চিতা বন্দ্যোপাধ্যায়ের ঠোঁটে চুমু খেলেন নিরহুয়া, ভিডিও ভাইরাল

Updated :  Wednesday, May 8, 2024 9:16 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের।

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত অভিনেত্রী সঞ্চিতা ব্যানার্জি তার সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা যায় যে তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল এবং প্রচুর ভিউসহ অনেকেই বেশ পছন্দ করেন সেই সমস্ত গানের ভিডিও। অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটি। দীনেশ লাল যাদবের সাথে ক্যারিয়ার শুরু করে আজ জনপ্রিয়তার শীর্ষে সঞ্চিতা।

এবার সোশাল মিডিয়াতে সঞ্চিতার যেই ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে তাতে কাজ করেছেন নিরাহুয়া। গানটির ভিডিও দেখে আপনিও অবাক হয়ে যাবেন। ভিডিওতে দেখা যাবে অনস্ক্রিন স্ত্রী সঞ্চিতাকে চুমু খাচ্ছেন নিরাহুয়া। তাও আবার ১ বার, ২ বার নয়। প্রায় ১১ বার চুমুর দৃশ্য দেখানো হয়েছে। এমনকি সুইমিং পুলের ভেতরেও সঞ্চিতার চুম্বন দৃশ্য আছে। সঞ্চিতাকে অভিনেতা নিরহুয়ার হাত থেকে মুক্তির চেষ্টা করতে দেখা যায়। শুধু তাই নয়, সঞ্চিতার বন্ধুরাও তাকে নিরহুয়া থেকে বাঁচাতে ব্যস্ত। ভিডিওটি ‘নিরহুয়া হিন্দুস্তানি ২’ ছবির। ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় হচ্ছে। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।