Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Song: বেডরুমের মধ্যেই মধু শর্মাকে কোলে তুলে নিলেন নিরাহুযা, দেখুন ভিডিও’র কিছু ঝলক

Updated :  Wednesday, May 25, 2022 11:30 AM

ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।

এই মুহূর্তে ইউটিউবে অত্যন্ত ভাইরাল হয়ে উঠেছে নীরাহুয়ার একটি নতুন গান। তবে এই গানে তিনি ছাড়াও আছেন আরো একজন অভিনেত্রী। তিনি হলেন মধু শর্মা। এই মুহূর্তে যে কয়েকজন অভিনেত্রী ভোজপুরি জগতে বেশ জনপ্রিয় তার মধ্যে একজন হলেন মধু শর্মা। তিনি নিরাহুয়ার একাধিক গান এবং সিনেমায় অভিনয় করেছেন। তবে এই সিনেমা এবং গানটি এখন ইউটিউবে বেশ ট্রেন্দিং হয়ে উঠেছে।

এই গানে একেবারে সাদা রঙের শাড়ি পরে ঝড় তুলেছেন অভিনেত্রী মধু শর্মা। এই ভিডিওতে আমরা নিরাহুয়াকে দেখতে পাচ্ছি একটি নীল আউটফিটে। এছাড়াও তাকে আমরা দেখছি মধুর সঙ্গে রোমান্স করতে। এই গানটি আদতে ব্যবহার করা হয়েছিল গুলামী ছবিতে। এই গানটি গেয়েছেন নিরাহুয়া এবং নিহিরা যোশী। ইতিমধ্যেই ৩,৮৬,২৫৮ ভিউ হয়ে গিয়েছে এই গানে। গানের ভিডিওটি এখন বেশ ভাইরাল। দেখে নিন এই ভিডিও।