চেন্নাই: ফের ব্রাত্য! মেগা ইভেন্ট আইপিএলে (IPL) বাংলার দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে প্রতিবারের মতই নিলামে (Auction) বাংলার কারোর দিকে ঘুরেও তাকালো না কলকাতা শিবির। গতকাল, বৃহস্পিতিবার (Thursday) চেন্নাইয়ে (Chennai) অনুষ্ঠিত মিনি নিলামে তাই কোনো বাংলার খেলোয়াড়ই দল পেলো না। নিলামের কিছুদিন আগেই দলের স্কাউট হিসেবে বাংলার প্রাক্তন খেলোয়াড় সৌরাসিস লাহিড়ীকে (Sourasish Lahiri) নিযুক্ত করে কেকেআর (KKR) শিবির।
আশা ছিল বাংলা দলের খেলোয়াড়রা জায়গা পাবেন কেকেআর দলে। যেমন মুম্বই সুযোগ দিলো অর্জুন তেন্ডুলকর কে। পাঞ্জাব সুযোগ দেয় মনদীপদের মত রাজ্যের খেলোয়াড়দের। নিলামে ভেঙ্কটেশ আইয়ার (২০ লক্ষ), বৈভব আরোরা (২০ লক্ষ) শেলডন জ্যাকসন (২০ লক্ষ) দের মত খেলোয়াড়দের বেশ প্রাইসে নিলেও অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণদের দিকে ঘুরে তাকায়নি তারা।
বেশ কয়েক বছর বাংলার খেলোয়াড়দের ব্রাত্য রেখেছে কেকেআর। তবে ট্রফির খড়াও অব্যাহত। অথচ একটা সময় মনোজ তিওয়ারি, দেবব্রত দাস, মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লারা কেকেআরের জার্সিতে একসঙ্গে খেলেছেন। এঁদের হাত ধরেই দু’বার চ্যাম্পিয়ন হয় কলকাতা. প্রসঙ্গত দীর্ঘদিন বাদে বাংলা দলের ৭ জন ক্রিকেটারের নাম এবারের আইপিএল (IPL) নিলামে ছিল।
এঁরা হলেন অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণ, প্রয়াস রায় বর্মণ, আকাশদীপ, সায়ন ঘোষ, বিবেক সিং এবং আমির গনি। তাঁদের মধ্যে বিবেকের নাম নিলামে উঠলেও কোনও দলই তাঁর জন্য বিড করেনি। নীরব থেকেছে কেকেআরও। বাকি ৬ জনের নাম নিলামে ওঠেনি। কোনও ফ্র্যাঞ্চাইজিই এই ছ’জনকে কেনার ব্যাপারে কোনও আগ্রহ প্রকাশ করেনি। যার ফলে আইপিএলে বাংলার প্রতিনিধি রইলেন মাত্র চারজন।
ঋদ্ধিমান সাহা, শ্রীবত্স গোস্বামী, শাহবাজ আহমেদ এবং ঈশান পোড়েল। মহম্মদ শামি একটা সময় বাংলা দলে খেলতেন বটে। তবে জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার পর সেভাবে বাংলার জার্সি গায়ে তাঁকে আর দেখা যায় না। এখন সুদূর ভবিষ্যতে এই ধারা বদলাবে বলে আশায় বাংলার ক্রিকেটপ্রেমিরা।
আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…
আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…
ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…