নোরা ফতেহির বেলি ডান্সের ম্যাজিক ছড়িয়ে পড়েছে সমগ্র ভারতবর্ষ জুড়ে। তাঁকে এই মুহূর্তে ভারতের বেস্ট ডান্সারদের মধ্যে অন্যতম বলা হয়। সম্প্রতি নোরার একটি ডান্স ভিডিও নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ভিডিওটিতে নোরাকে দেখা যাচ্ছে সবুজ রঙের ড্রেস পরে ওপেন স্টেজে নাচতে। জানা গেছে, 2019 সালে মুম্বইয়ের একটি কলেজ ফেস্টের দৃশ্য এটি। এই কলেজ ফেস্টে নোরাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। কলেজ ফেস্টের সময় কলেজের ছাত্র-ছাত্রীদের অনুরোধে নোরা ওপেন স্টেজে থিম মিউজিকের সঙ্গে পারফর্ম করেন। ওই কলেজের ছাত্র-ছাত্রীরাই নোরার পারফরম্যান্সের ভিডিও ইউটিউবে আপলোড করে। ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়।
কিছুদিন আগেই নোরা ফতেহির আরও একটি ডান্স ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে নোরাকে তাঁর মরক্কো স্কোয়াড-এর সঙ্গে ডান্স করতে দেখা যাচ্ছে। সম্প্রতি নোরা ফতেহির ইন্সটাগ্রাম প্রোফাইলে ফলোয়ার্স-এর সংখ্যা দাঁড়িয়েছে 20 মিলিয়ন। ফলে নোরা সেলিব্রেশনের জন্য বেছে নেন ‘ডান্স ইন দি ডেজার্ট’ অর্থাৎ মরুভূমির বালিয়াড়ির বুকে নাচ। এই ভিডিওতে নোরার পরনে রয়েছে অফ শোল্ডার হোয়াইট ড্রেস। এই ড্রেসে নোরাকে অপূর্ব সুন্দরী লাগছে।
নোরা ফতেহি অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। পরিবারের মুখে অন্ন তুলে দেবার জন্য শৈশবেই নোরাকে কাজ শুরু করতে হয়। অভাবের তাড়নায় ছেড়ে দিতে হয় পড়াশোনা। সেই সময় নোরা বিভিন্ন ক্লাবে বেলি ডান্স করে অর্থ উপার্জন করতেন। একসময় বেলি ডান্সার হিসাবে নোরার খ্যাতি ছড়িয়ে পড়ে। এর কিছুদিন পরে নোরা ভারতে এসে মডেলিং-এর কাজ শুরু করেন। একসময় সুযোগ আসে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করার। ‘বিগ বস’ জিততে না পারলেও নোরা ফতেহি টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।এরপরই আসতে শুরু করে ফিল্মে আইটেম ডান্স করার অফার। কয়েকটি দক্ষিণ ভারতীয় ফিল্মে আইটেম ডান্স করার পর নোরার কাছে আসে জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেব জয়তে’ ফিল্মে আইটেম ডান্সের অফার। এই ফিল্মে ‘দিলবর’ গানটি রিক্রিয়েট করা হয়। এই গানের সঙ্গে বেলি ডান্স করেন নোরা। একসময় মডেল-অভিনেত্রী সুস্মিতা সেনের একটি ফিল্মে ‘দিলবর’ গানটি ব্যবহার করা হয়েছিল। সেই সময় এই গানে সুস্মিতার পারফরম্যান্স প্রশংসনীয় হয়েছিল। নোরার ‘দিলবর’ ভিডিওটি রিলিজ করার পরেই সুস্মিতার সঙ্গে নোরার তুলনা শুরু হয়। কিন্তু সুস্মিতা সেন নোরার ‘দিলবর’কে নিজের ব্যক্তিগত পছন্দের তালিকায় স্থান দেন। তিনি বলেন, নোরার মত ডান্সার ‘দিলবর’কে পরিপূর্ণ করেছে। এরপর নোরাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই মুহূর্তে তিনি বলিউডের অন্যতম ব্যস্ত আইটেম ডান্সার।
Australian pop-rock meets American rock royalty as Rai Thistlethwayte, frontman of Thirsty Merc, has officially…
Channing Tatum is back in the spotlight just weeks after undergoing surgery for a separated…
Eric Dane’s friends and fans are rallying behind his family following the actor’s death at…
Billboard’s Friday Music Guide highlights the week’s most essential new releases, and this Friday brings…
Supermodel Cindy Crawford, who turns 60 today, has long been admired for her timeless beauty…
James Van Der Beek, best known for his role as Dawson Leery in the hit…